1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 19, 2026, 8:38 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, August 3, 2026

​সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবান পৌরসভাধীন কালাঘাটায় প্রাকৃতিক পরিবেশ বিনাশ করে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে সুমন বড়ুয়া (৫৬) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​গতকাল রোববার (০২ আগস্ট ) বান্দরবান পৌরসভার ০৩ নং ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় বান্দরবান সদর উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ লুৎফর রহমান।
এতে পরিবেশ সংক্রান্ত প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোহাম্মদ নুর উদ্দিন।


​জানা যায়, কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় প্রাকৃতিক পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে। পাহাড় কাটার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)’ এর ধারা ৬(খ) লঙ্ঘনের দায়ে সুমন বড়ুয়াকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। একই সাথে অভিযুক্তকে ভবিষ্যতে আর কোনো ধরনের পাহাড় কাটায় লিপ্ত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।


​উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক দিক থেকে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে বান্দরবান সদর থানা পুলিশ।


​প্রাকৃতিক ভারসাম্য ও পাহাড় সুরক্ষার বিষয়ে পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় যেকোনো অবৈধ পাহাড় কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এই ধরনের যৌথ সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com