1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 8:09 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, July 30, 2026

​সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবান পার্বত্য জেলার ঐতিহ্যবাহী ‘বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির’-এর ‘নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬’ উপলক্ষে প্রকাশিত খসড়া সেবাপ্রার্থী তালিকায় গুরুত্বপূর্ণ ‘সাধারণ সম্পাদক’ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সমাজসেবক তপন চক্রবর্তী-এর মনোনয়ন আনুষ্ঠানিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।


​গত ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) জমা দেওয়া ‘সেবাব্রত অভিপ্রায়ক পত্র’সমূহ গঠনতন্ত্রের শর্তাবলী, বয়সসীমা, আচরণবিধি ও সনাতনী সেবাপ্রার্থীদের যোগ্যতার নিরিখে যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত জানায়। সাধারণ সম্পাদক পদে তপন চক্রবর্তীসহ মোট তিনজন প্রার্থীর আবেদন প্রাথমিক বাছাইয়ে বৈধ হিসেবে গৃহীত হয়েছে।


​সনাতনী সমাজ ও মানবসেবায় পরিচিত মুখ: দীর্ঘদিন ধরে বান্দরবান পার্বত্য এলাকার সনাতনী সমাজের সার্বিক উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং প্রতিটি সামাজিক-ধর্মীয় উৎসবে তপন চক্রবর্তী নিজেকে সক্রিয়ভাবে নিয়োজিত রেখেছেন। কেবল ধর্মীয় কেন্দ্রিক কাজেই নয়, বিপদগ্রস্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং জাতি-ধর্ম নির্বিশেষে মানবতার সেবায় তাঁর অসামান্য অবদান রয়েছে।

সনাতনী মূল্যবোধ ছড়িয়ে দেওয়া, তরুণ সমাজকে ধর্মীয় নীতিশিক্ষায় উদ্বুদ্ধ করা এবং অসচ্ছল সনাতনী পরিবারগুলোকে চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।


​মন্দির সংশ্লিষ্ট সচেতন ভোটাররা জানান, শ্রী শ্রী দুর্গা মন্দিরের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সনাতনী সম্প্রদায়ের ঐক্য সুসংগঠিত করতে একজন দক্ষ ও পরীক্ষিত সংগঠক হিসেবে তপন চক্রবর্তীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
​নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ০৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

এই বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। সাধারণ সম্পাদক পদে তপন চক্রবর্তীর প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ায় কেন্দ্রীয় মন্দির কেন্দ্রিক সাধারণ ভোটার ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


​উল্লেখ্য, নির্বাচনে সাধারণ সম্পাদক পদের অন্য দুই বৈধ সেবাপ্রার্থী হলেন লিটল কান্তি বিশ্বাস ও সুজন চক্রবর্তী। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুলাই ২০২৬ খসড়া তালিকার ওপর আপিল গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com