সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবান পার্বত্য জেলার ঐতিহ্যবাহী ‘বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির’-এর ‘নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬’ উপলক্ষে প্রকাশিত খসড়া সেবাপ্রার্থী তালিকায় গুরুত্বপূর্ণ ‘সাধারণ সম্পাদক’ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সমাজসেবক তপন চক্রবর্তী-এর মনোনয়ন আনুষ্ঠানিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।
গত ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) জমা দেওয়া ‘সেবাব্রত অভিপ্রায়ক পত্র’সমূহ গঠনতন্ত্রের শর্তাবলী, বয়সসীমা, আচরণবিধি ও সনাতনী সেবাপ্রার্থীদের যোগ্যতার নিরিখে যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত জানায়। সাধারণ সম্পাদক পদে তপন চক্রবর্তীসহ মোট তিনজন প্রার্থীর আবেদন প্রাথমিক বাছাইয়ে বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
সনাতনী সমাজ ও মানবসেবায় পরিচিত মুখ: দীর্ঘদিন ধরে বান্দরবান পার্বত্য এলাকার সনাতনী সমাজের সার্বিক উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং প্রতিটি সামাজিক-ধর্মীয় উৎসবে তপন চক্রবর্তী নিজেকে সক্রিয়ভাবে নিয়োজিত রেখেছেন। কেবল ধর্মীয় কেন্দ্রিক কাজেই নয়, বিপদগ্রস্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং জাতি-ধর্ম নির্বিশেষে মানবতার সেবায় তাঁর অসামান্য অবদান রয়েছে।
সনাতনী মূল্যবোধ ছড়িয়ে দেওয়া, তরুণ সমাজকে ধর্মীয় নীতিশিক্ষায় উদ্বুদ্ধ করা এবং অসচ্ছল সনাতনী পরিবারগুলোকে চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
মন্দির সংশ্লিষ্ট সচেতন ভোটাররা জানান, শ্রী শ্রী দুর্গা মন্দিরের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সনাতনী সম্প্রদায়ের ঐক্য সুসংগঠিত করতে একজন দক্ষ ও পরীক্ষিত সংগঠক হিসেবে তপন চক্রবর্তীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ০৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
এই বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। সাধারণ সম্পাদক পদে তপন চক্রবর্তীর প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ায় কেন্দ্রীয় মন্দির কেন্দ্রিক সাধারণ ভোটার ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
উল্লেখ্য, নির্বাচনে সাধারণ সম্পাদক পদের অন্য দুই বৈধ সেবাপ্রার্থী হলেন লিটল কান্তি বিশ্বাস ও সুজন চক্রবর্তী। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুলাই ২০২৬ খসড়া তালিকার ওপর আপিল গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন