1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 9:56 am
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

রাশিয়া, ভারত, চীন ও জাপানকে নিয়ে সি-৫ গ্রুপ গড়তে চান ট্রাম্প

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, December 13, 2025

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন

চট্টলার কণ্ঠ ডেস্ক: বিশ্বমঞ্চে নতুন জোট তৈরি করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মঞ্চে বিশ্বের এমন পাঁচটি দেশ থাকবে, যেগুলো বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের জি-সেভেন গ্রুপের কোনো দেশকে না রেখে শুধু এশিয়ার শক্তিধর দেশগুলোকে নিয়ে ঐ মঞ্চ তৈরির চিন্তা করছেন ট্রাম্প। মঞ্চের নাম হতে পারে সি-ফাইভ।

সি-ফাইভ গ্রুপে কারা থাকতে পারে?

পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া, চীন, ভারত এবং জাপানের সঙ্গে আমেরিকা এই মঞ্চ তৈরির কথা ভাবছে। যদিও এই বিষয়ে ট্রাম্প প্রশাসন কিংবা অন্য কোনো দেশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও পলিটিকো জানিয়েছে, শক্তিধর দেশগুলোকে নিয়ে নতুন একটি গ্রুপ তৈরির চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই। গত সপ্তাহে হোয়াইট হাউজ থেকে প্রকাশিত একটি নথি থেকে এই বিষয়টি সামনে এসেছে বলে জানানো হয়েছে ঐ প্রতিবেদনে। এতদিন বিশ্বে শক্তিধর দেশের মঞ্চ বলতেই উঠে আসতো জি সেভেনের কথা। ধনী এবং গণতান্ত্রিক দেশগুলো এই মঞ্চে রয়েছে। এই ধাঁচেই সি-৫ তৈরির পরিকল্পনা চলছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

বিপুল জনসংখ্যা এবং শক্তিশালী অর্থনীতির দেশগুলো নিয়মিত আলোচনায় বসবে বলে মনে করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, আমেরিকা, জাপান, ভারত, রাশিয়া ও চীনকে নিয়ে তৈরি এই মঞ্চের প্রথম এজেন্ডা হতে পারে পশ্চিম এশিয়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। বিশেষ করে ইসরাইল-সৌদি আরবের মধ্যে সম্পর্ক সহজ করার কাজও করা হতে পারে। প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউজ এই নথির অস্তিত্ব স্বীকার করেনি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হানা কেলি জানিয়েছেন, ঐ পরিকল্পনার কোনো ব্যক্তিগত বা গোপনীয় ভার্শন নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, সি-৫ তৈরির বিষয়টি একেবারেই ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ভাবনা হতে পারে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com