চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩,৮৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ ০২ জন নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
আজ শনিবার ১৩ ডিসেম্বর রাত আনুমানিক ১২:২৫ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন,মাগুরা জেলার সদর থানাধীন গোপীনাথপুর এলাকার অভিজিৎ সরকার এর স্ত্রী সীমা বিশ্বাস (৩৩) এবং একই থানাধীন সংকোচখালী এলাকার আল আমিন হোসেন এর স্ত্রী রুপালী খাতুন (২৮)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রী বেশে ট্রেনযোগে কক্সবাজার হতে মাদকদ্রব্য বহন করে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আজ দিবাগত রাত ১২:২৫ মিনিটে রেলওয়ে স্টেশনের ৭নং প্লাটফরর্ম এলাকায় সন্দেহভাজন দুইজন নারীকে তল্লাশীকালে তাদের সাথে থাকা ২টি ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে ২টি সাদা পলিথিনে মোড়ানো পোটলার ভিতর হতে ৩,৮৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ অভিযুক্তদের আটক করা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
তিনি আরও জানান, আটককৃত অভিযুক্তদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন