1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 10:08 am
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবিতে গণবদলি, আড়ালে বদলী বানিজ্য!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, December 13, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) পূর্বাঞ্চলে একদিনেই ৩০ জন সদস্যকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চারটি পৃথক দপ্তরাদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনিক স্বার্থে দেওয়া হলেও এসব বদলির আড়ালে চলছে দীর্ঘদিনের ‘বদলি–বাণিজ্য’।

চিফ কমান্ড্যান্ট (পূর্ব) এর অধীনে সিআরবিস্থ সদর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত দুটি আদেশে ৭ জন করে মোট ১৪ জন সিপাহিকে বদলি করা হয়। আদেশে বলা হয়, বদলি ১৬ ডিসেম্বরের মধ্যে কার্যকর করতে হবে। অন্যথায় ১৭ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট সদস্যকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এদিকে একই দিন চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহর স্বাক্ষরে জারি হওয়া আরও দুটি দপ্তরাদেশে ৮ জন করে মোট ১৬ জন সিপাহিকে বদলি করা হয়েছে। এই আদেশ ১৩ ডিসেম্বরের মধ্যে কার্যকর না হলে ১৪ ডিসেম্বর থেকে তাদের অবমুক্ত ধরা হবে বলেও উল্লেখ করা হয়।

দপ্তরাদেশে আরও বলা হয়, এই বদলি প্রশাসনিক স্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের সম্মতিক্রমে জারি করা হয়েছে।

মাত্র তিন দিন আগে, ৮ ডিসেম্বর, আরএনবির পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই শীর্ষ পদে রদবদল করা হয়। পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট মো. আশাবুল ইসলামকে পশ্চিমাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামকে পূর্বাঞ্চলে বদলি করা হয়। তবে কর্মকর্তারা এখনও বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি।

দপ্তরাদেশে প্রশাসনিক স্বার্থে বদলির কথা বলা হলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আরএনবি সদস্য বলেন, চিফ কমান্ডেন্ট বদলি হওয়ায় তিনি যাবার বেলায় এই গণবদলির আয়োজন করেছেন। প্রতিটি বদলি হয়েছে যার যার পছন্দের জায়গায়। যে যেখানে যেতে চেয়েছেন তাকে সেখানে বদলি করা হয়েছে। বদলি হতে জনপ্রতি ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়েছে।

উদাহরণ হিসেবে একজন আরএনবি সদস্য বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে দুই মাস আগে সিপাহি মো. সাদ্দাম হোসেনকে বদলি করে সিআরবিতে আনা হয়। কিন্তু সাদ্দামের পছন্দের জায়গা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তাই এবার সুযোগে তিনি অর্থের বিনিময়ে তার পছন্দের কর্মস্থলে বদলি নিয়েছেন। এরকম আরও অনেকেই আছেন বলে জানান তিনি।

একাধিক আরএনবি সদস্য জানান, আরএনবিতে বদলি-বাণিজ্য ওপেন সিক্রেট বিষয়। ইনস্পেক্টর পদে বদলিতে এক লাখ ৫০ হাজার, হাবিলদার পদে ৮০ হাজার থেকে ১ লাখ এবং সিপাহি পদে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়। তারা জানান, বদলির ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের অর্থ লেনদেনই পরোক্ষভাবে নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ আছে। বদলি ঠেকাতে বা পছন্দের জায়গায় যেতে দুই ক্ষেত্রেই টাকা দিতে হয় শীর্ষ কর্তাদের।

এই বদলি বাণিজ্যের টাকার সবচেয়ে বড় অংশ যায় চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলামের পকেটে, তার পরের ভাগ পান চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ। সদর রেলওয়ে নিরাপত্তা বাহিনী সিআরবির কমান্ড্যান্ট মোহাম্মদ ওমর ফারুক একটি অংশ পান বলে জানা গেছে।

চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলামের বিরুদ্ধে আরএনবিতে বদলি বাণিজ্য, র‌্যাঙ্ক বাণিজ্যের অভিযোগ নতুন কিছু নয় বলে জানান একাধিক আরএনবি সদস্য। এছাড়াও তার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশাসনিক সিনিয়রিটি উপেক্ষা করে কম অভিজ্ঞ বা সুবিধাভোগী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পোস্টিং দেওয়া, বিতর্কিতদের ইউনিট প্রধানের দায়িত্ব দেয়া, অবৈধ কর্মকাণ্ড থেকে নিয়মিত মাসোহারা নেওয়া, নির্ধারিত মাসোহারা না দিলে সংশ্লিষ্ট স্টেশন ও ইউনিট থেকে বদলির চাপ দেওয়ার অভিযোগ আছে।

নিয়োগ বাণিজ্যের অভিযোগে চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছিল বলেও জানা গেছে।

গণবদলি ও বদলি বাণিজ্যের অভিযোগের বিষয়ে চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সবগুলো বদলি আদেশ বাতিল করা হয়েছে। কমান্ডেন্ট চট্টগ্রাম বদলি করেছে আমি জানতাম না। হঠাৎ করে অনুমোদন চাইলো আমি দিয়ে দিলাম। পরে ভেবে দেখলাম যাওয়ার সময় এরকম বদলি করা ঠিক না, আমি যেহেতু চলে যাবো। তাই বলেছি এটা বাতিল করে দাও। প্রশাসনিক স্বার্থে করছিল তবে আমি চাচ্ছি না যাওয়ার সময় এরকম বদলি হোক তাই বাতিল করে দিয়েছি।

বদলি বাণিজ্যের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো সঠিক না। বিষয়টি এরকম না। প্রশাসনিক স্বার্থে এটা করা হয়েছে। এটা নিয়মিত বদলি। বদলি প্রশাসনিক স্বার্থেই। অনেকদিন একই কর্মস্থলে আবার অনেকের নামে কমপ্লেইন আছে তাই বদলি। তবে সিপাহি মো. সাদ্দাম হোসেনের উদাহরণ টেনে প্রশ্ন করা হলে তিনি বলেন এমনটা হওয়ার কথা না। 

আমি ব্যস্ত ছিলাম সারাদিন। তার মধ্যে কমান্ডেন্ট বদলির অনুমোদন চেয়েছেন আমি কোনো কিছু না দেখেই অনুমোদন দিয়ে দিয়েছি। এটা আমার একটা ভুল ছিল। পরে মনে হলো এটা ঠিক না।

এদিকে চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলাম বদলি আদেশ বাতিলের কথা বললেও কোনো অফিস আদেশ পাওয়া যায়নি। একাধিক সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে মৌখিকভাবে বদলি আদেশ স্থগিত করা হয়েছে।সূত্র:সিভয়েস২৪.কম

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com