1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 11:26 am
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

ভোক্তাদের সংগঠিত ও সচেতন হওয়া ছাড়া ভোক্তা অধিকার সুরক্ষার কোন বিকল্প নাই

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, November 4, 2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাব যুব গ্রপের উদ্যোগে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০২৯” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:ভোক্তাদের সংগঠিত ও সচেতন হওয়া ছাড়া ভোক্তা অধিকার সুরক্ষার কোন বিকল্প নাই। ভোক্তা হিসাবে জনগন সচেতন নয়, অধিকার আদায়ে সোচ্চার নয়, আবার ব্যবসায়ীরা যেভাবে সংগঠিত, সেভাবে ভোক্তারা বিচ্ছিন্ন ও নিজেদের মধ্যে কোন আন্তঃসংযোগ না থাকায় ব্যবসায়ীরা বারংবার ভোক্তাদের প্রতারিত ও পকেট কেটে যাচ্ছে। জনগন এ জন্য সরকারকে দোষারূপ করলেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।


গতবছর ৫ আগষ্ট বিপুল ছাত্র ও জনতা বৈষম্য বিলোপের জন্য আত্মহুত দিলেও বৈষম্য ও বঞ্চনার প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে। জনগনের মর্যদা ও ক্ষমতা বৃদ্ধি পায় না। সেকারনে সরকার নিত্যপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণসহ জনসমস্যা সমাধানে তেমন তৎপর নয়।

আজ মংগলবার ৪ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ–চবি এর উদ্যোগে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” শীর্ষক সেমিনারে বিভিন্ন বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

ক্যাব যুব গ্রুপ–চবি এর সভাপতি ও চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, বিশেষ অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমান ও রানা দেব নাথ। ক্যাব যুব গ্রুপ সদস্য তাসনুভা শারমিন এরা ও তাহিয়াত চৌধুরীর চৌধুরীর সঞ্চালানায় স্বাগত বক্তব্য দেন ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হলেও বিশ্ববিদ্যালয় অঙ্গনেও ভোক্তা অধিকার লংগনের ঘটনা কম নয়। চাকসু, প্রক্টরিয়াল বড়ি ও ক্যাব যৌথভাবে এসমস্ত সমস্যা সমাধানে কাজ করার আহবান জানান। একই সাথে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে ক্যাব এর মতো প্রতিষ্টানগুলো আরো বেশি জোর দেয়া উচিত বলে মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাবকে সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রদান করবে। তবে ভোক্তা প্রতারনা ও হয়রানি বোধে সরকারি প্রতিষ্ঠানের তৎপরতা আরও বাড়ানোর ওপর জোর দেন। মূল প্রবন্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ, বাস্তব চ্যালেঞ্জ, অভিযোগের পদ্ধতি ও সমাধানসহ নানা সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারে বক্তারা বলেন, “সচেতন ভোক্তাই ন্যায্য অধিকার আদায়ের মূল শক্তি।

পরে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন ২০২৫-২৬ অর্থ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. রোজাইন আল রাফিকে সভাপতি, তানজিম আশরাফ রাতুলকে সাধারণ সম্পাদক, তাহিয়াত চৌধুরী, সংগঠনিক সম্পাদক, তাসনোভা শামীম এরা, অফিস ও জনসংযোগ সম্পাদক, রুকাইয়া আখতার লতা, সহকারী অফিস ও জনসংযোগ সম্পাদক, রাতুল আহমেদ, প্রেস ও মিডিয়া সম্পাদক, তানবীর এম ফাহিম, সহকারী প্রেস ও মিডিয়া সম্পাদক, রাফেজা রিপা, মহিলা বিষয়ক সম্পাদক, তৌহিদ উল্লাহ, ইভেন্ট ও পরিকল্পনা সম্পাদক, এস এম আবু সাঈদ, সহকারী ইভেন্ট ও পরিকল্পনা সম্পাদক, রিয়াদুস সালেহিন, কোষাধ্যক্ষ, মো. সোলায়মান বিশ্বাস, গবেষণা ও উন্নয়ন সম্পাদক, আকাইদ খান, সহকারী গবেষণা ও উন্নয়ন সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করেন। এছাড়াও বিদায়ী কমিটিকে ক্রেষ্ট দিয়ে বরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com