1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 11:44 am
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

বান্দরবানে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে খ্রিস্টান ধর্মাবলম্বী দের মানববন্ধন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, October 25, 2025

সুজন ভট্টাচার্য্যঃ অপপ্রচার ও ধর্মীয় উস্কানির প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবানের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মকে ঘিরে নেতিবাচক যেকোনো ধরনের উস্কানিমূলক বার্তা দেওয়া বন্ধ করতে হবে,অন্য ধর্মের মানুষদের খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত করণের নামে এনজিওদের হয়রানি বন্ধ করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামকে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রশাসন সবসময় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে।তাঁরা বলেন, খ্রিষ্টান মিশনারি ও দাতা সংস্থাগুলো শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক উন্নয়নমূলক কাজ করে থাকে— ধর্মান্তরিত করার নুন্যতম উদ্দেশ্যে তাঁরা কোনো ধরণের কার্যক্রম পরিচালনা করেন না।

বক্তারা আরও বলেন, ত্রিপুরা ও বম সম্প্রদায়ের মানুষ শত শত বছর ধরে খ্রিষ্টান ধর্মাবলম্বী। তাই তাদের ‘নতুন করে খ্রিষ্টান বানানোর’ অপপ্রচার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বরং স্বাধীনতার পর থেকে বান্দরবানের লামা, আলিকদম, নাইক্ষ্যংছড়ি ও আশপাশের এলাকা থেকে ত্রিপুরা ও ম্রো সম্প্রদায়ের বহু মানুষকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

তাঁরা আরও বলেন, “রাজনৈতিকভাবে স্বার্থ উদ্ধার করতে না পারলে কিছু স্বার্থান্বেষী মহল ধর্মকে ব্যবহার করে উস্কানি ও বিভাজন সৃষ্টি করে। আমরা পরস্পরকে দোষারোপ নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ চাই।”

মানববন্ধনে অংশ নেন বিপুল সংখ্যক খ্রিষ্টান ধর্মাবলম্বী।তাদের হাতে ছিল নানা লেখা প্ল্যাকার্ড—
“ধর্মীয় উস্কানি বন্ধ করো”, “এনজিওদের হয়রানি বন্ধ করো”, “মানবিক উন্নয়নই আমাদের কাজ” প্রভৃতি স্লোগান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জন ত্রিপুরা, লেলুং খুমী ও দীনেন্দ্র ত্রিপুরা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লালজার লম বম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com