চট্টলার কণ্ঠ ডেস্ক: পাসপোর্টের মেয়াদ না থাকলেও হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন। মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে এক পরিপত্র জারি করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজযাত্রীদের সুবিধার জন্য পাসপোর্টের মেয়াদ না থাকলেও তাঁরা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
পরিপত্রে বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমন-ইচ্ছুকদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এ ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর জন্য পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদসংবলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না। উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবরে শেষ হবে ২০২৬ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম।
পাসপোর্টের মেয়াদের কারণে কোনো যাত্রীর যাতে নিবন্ধনে সমস্যা না হয়, সে জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুযোগ দেওয়া হয়েছে। তবে নিবন্ধনের পর অবশ্যই নতুন পাসপোর্ট তৈরি করে ভিসা প্রাপ্তি সাপেক্ষে হজে যেতে হবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন