1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 12:26 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

৫৪ হাজার প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, October 4, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মধ্যে ৫৪ হাজার বাংলাদেশি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এদের মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন ৩২ হাজার ৭০৭ জন প্রবাসী।

নির্বাচন কমিশন (ইসি) বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশন (দূতাবাস/মিশন অফিস) থেকে এ কার্যক্রম সম্পন্ন করছে।

জানা গেছে, ১০টি দেশ থেকে মোট আবেদন পড়েছে ৫৩ হাজার ৯০৯ টি। যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে চার হাজার ৬৭৫টি আবেদন। তদন্ত সম্পন্ন করে অনুমোদন হয়েছে এমন আবেদনের সংখ্যা ২৪ হাজার ৭০৫ টি। সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস থেকে আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে ৩২ হাজার ৭০৭ জনের।

এছাড়া তদন্ত শেষে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এমন আবেদনের সংখ্যা ৬৮০টি। উপজেলায় তদন্তে রয়েছে ২৩ হাজার ৮৪৫ জনের আবেদন। সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাসে তথ্য আপলোডের অপেক্ষায় রয়েছে ৭ হাজার ৮৮৫ জনের তথ্য। আর আপলোড করা হয়েছে ২১ হাজার ৮৮১ জন প্রবাসীর তথ্য।

সংযুক্ত আরব আমিরাতে ২০ হাজার ৯৩৮টি, সৌদি আরবে চার হাজার ৪৬১টি, ইতালিতে সাত হাজার ২৫০ টি, যুক্তরাজ্যে ১০ হাজার ৮১৬টি, কুয়েতে চার হাজার ৪৫৪ টি, কাতারে তিন হাজার ৪৬০টি, মালয়েশিয়ায় এক হাজার ১৯৬ টি, অস্ট্রেলিয়ায় ৩৯২টি, কানাডায় ৮৮১ টি এবং জাপানে ৭১ টি আবেদন পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ওমান, ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছে ইসি। শিগগিরই এসব দেশেও কার্যক্রম পরিচালনা করা হবে। এরই মধ্যে ইসি সচিব আখতার আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে এ কার্যক্রম তদারকি করতে।

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টিতে ভোটার নিবন্ধন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। তাদের জন্য এবার অনলাইন ভিত্তিক পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করবে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করবে সংস্থাটি।

সূত্র : বাংলানিউজ

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com