থানচি (বান্দরবান) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলাকালীন নবমীর দিনে বান্দরবানের থানচিতে বিএনপির নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার (১ অক্টোবর) রাতে হিন্দু পাড়া কালী মন্দিরে অবস্থিত চলমান দুর্গাপূজা চলাকালীন বলিপাড়া বিএনপি’র নেতৃবৃন্দরা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ও বলিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা, বলিপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মংম্রাসিং মারমা, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও সাংবাদিক রেমবো ত্রিপুরা, গালেংগ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উচমং মারমা, ইউনিয়ন বিএনপি’র নেতা সোনাতন বড়ুয়া, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র নেতা বাক্যমং মারমা, যুবদল নেতা মোঃ আরমান প্রমুখ। এছাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজা মণ্ডপ পরিদর্শন কালে নেতাকর্মীরা বলেন, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া শারদীয় দুর্গাউসৎব সার্বজনীন হওয়াই সকল ধর্মের মানুষের উপভোগ করার সুযোগ হয়েছে। এই সম্প্রীতি যাতে আগামী দিনগুলোতে অব্যাহত থাকে সেই লক্ষ্যে বিএনপি’র সর্বাত্মক সহযোগিতা আছে, ছিল ও ভবিষ্যতেও থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন