1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:18 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

রাউজানে ১৪ ইউনিয়নে গ্রাম আদালত পূন: সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, September 16, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আদালত পুন সক্রিয়করণে আজ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১.০০ টায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব অংছিং মারমা ।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জয়িতা বসু অনুষ্ঠান । গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিল্টন চাকমা এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় গ্রাম আদালত আইন, বিধিমালা ও গ্রাম আদালত সক্রিয়করণে চ্যালেন্জ ও উত্তরণে করনীয় শীর্ষক তথ্য উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব সাজেদুল আনোয়ার ভূঁঞা। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর মোল্লা ,উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)মো রহমত উল্লাহ,সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া , উপজেলা সমন্বয়কারী মো ওসমান গণি,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,শিক্ষক ,এনজিও কর্মি,সাংবাদিক অংশগ্রহন করেন ।


“গ্রামে শান্তি, সুশাসন প্রতিষ্ঠায় আসুন সবাই মিলে গ্রাম আদালতকে সক্রিয় করি” এই শ্লোগানকে সামনে রেখে গ্রাম আদালত পূণ; সক্রিয়করণ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে গ্রাম আদালতের প্রয়োজনীয়তা, গ্রাম আদালত আইনের লংঘন করে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য ও রাজনৈতিক ব্যাক্তি নেতাদের শালিসি বানিজ্যের কথা।

বিগত সময়ে গ্রাম আদালত আইনকে উপেক্ষা করে শালিস বানিজ্যের মাধ্যমে জন প্রতিনিধিদের রাতারাতি টাকার পাহাড় গড়ার বিষয়টি ও উঠে আসে। বর্তমানে সেই ইউনিয়ন পরিষদ সমূহে চেয়ারম্যানদের অনুপস্থিতিতে বিচারিক সেবা তথা গ্রাম আদালত কার্যকর করার ক্ষেত্রে সর্বাত্বক সহযোগিতার কথা ব্যাক্ত করেন।


কর্মশালায় অংশগ্রহণকারী গণ নিজ এলাকায় গ্রাম আদালতের সেবা বিষয়ক ব্যাপক প্রচার প্রচারণা বৃদ্ধির জন্য নিজ নিজ ওয়ার্ডে মাইকিং, জুমার নামাজের খুতবায় গ্রাম আদালত বিষয়ক প্রচার প্রচারণা পরিচালনার পরামর্শ প্রদান করেন।


কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) জনাব অংছিং মারমা বলেন, গ্রাম আদালত ইউনিয়ন পরিষদের নতুন কোন কাজ না । এটি ১৯৭৬ সাল থেকেই ছিল, তবে সক্রিয় ছিলনা। ৫ আগস্টের আগে ও যে এটি পুরোদমে সক্রিয় ছিল এমন টা না। বর্তমানে ইউনিয়ন পরিষদ সমূহে চেয়ারম্যান ও মেম্বারগন না থাকায় গ্রাম আদালত সক্রিয় রাখা নতুন করে চ্যালেন্জের মুখোমুখি হয়েছে। আমরা সরবকারের সকল সেবা নিশ্চিত করতে যেমন আপনাদের সাথে নিয়ে কাজ করছি তেমনি গ্রাম আদালতের বিচারিক সেবা নিশ্চিত করতে ও আপনাদের সহযোগিতা প্রয়োজন। গ্রাম আদালত এমন একটি বিচারিক প্রক্রিয়া যা আইন দ্বারা স্বীকৃত এটি বিগত বা বর্তমান কোন সময়েই বন্ধ করার দাবি বা প্রস্তাব উঠেনি। এতে প্রমানিত হয় স্থানীয় বিরোধ নিস্পত্তিতে গ্রাম আদালত একটি কার্যকর উদ্যোগ ।

এতে বিরোধের পক্ষদ্বয় অল্প সময়ে, কম খরছে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। গ্রাম আদালতের যেটুকু সমালোচনা তা হলো আইন কে সঠিকভাবে প্রয়োগ বা কার্যকর না করার। গ্রাম আদালত পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ও নেতৃস্থানীয় ব্যাক্তিবগের সহযোগিতায় সীতাকুন্ডের ১৪টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com