আফজাল হোসেন জয়:লামা (বান্দরবান) প্রতিনিধি।বান্দরবানের লামা উপজেলায় ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেস্টার অভিযোগে মো. জাবেদ (১৮) নামের এক যুবককে গলায় জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (১৫সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার সরই ইউনিয়নের জোড়মনি পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. জাবেদ উপজেলার সরই ইউনিয়নের ৭ ওয়ার্ডের জোড়মনি পাড়ার মো. কাইছারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে বিদ্যালয়ের যাওয়ার সময় অভিযুক্ত জাবেদ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে টেনে হিচড়ে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায়। ভিকটিম জোরে জোরে চিৎকার করাতে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী অভিযুক্ত জাবেদ কে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীর রয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন