1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 1:56 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সাপোর্ট সেল ও পোর্টাল উদ্বোধন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, September 7, 2025
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন / ছবি : আইএসপিআর

চট্টলার কণ্ঠ ডেস্কঃ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’ এবং ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল’ উদ্বোধন করা হয়েছে।

রবিবার ০৭ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিমান সচিব শাখা কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অবসর পরবর্তী সব কার্যক্রম সম্পন্ন করে থাকেন। ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’ অবসরোত্তর কর্মকর্তাদের সেবাগুলো নিবিড়ভাবে ও সহজতর উপায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে অবসর পরবর্তী বিভিন্ন সেবা অধিকতর সহজ এবং দ্রুততর সময়ের মধ্যেই দেওয়া সম্ভব হবে।

এছাড়া, বিমান বাহিনী সদর দফতর সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন পরবর্তী সেবাগুলো তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল নামে একটি ওয়েব পোর্টাল উদ্বোধন করেছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রদত্ত সেবাগুলো আরও সহজ ও দ্রুত সম্পাদন করাই এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য। 

এই ওয়েব পোর্টালটিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে লগইন করে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা দেশে অথবা বিদেশে যেকোনো স্থান থেকে অবসর পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। ওয়েব পোর্টালটির যথাযথ ব্যবহার শ্রম ও সময় বাঁচানোর পাশাপাশি বিমান বাহিনীর কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং চাকুরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com