সজল চক্রবর্তী , ফটিকছড়ি।ফটিকছড়ির নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ আগস্ট সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে। শিক্ষার মানোন্নয়নের নামে লুটপাট করেছে। জানুয়ারীর প্রথমার্ধে বই দিয়েছে ঠিকই, তবে সে বইয়ে শেখ মুজিব বন্দনা ছাড়া শিক্ষণীয় কিছুই ছিল না।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ছাত্রনেতা দেশ গঠনে ভূমিকা রেখেছিলেন, অথচ চব্বিশের ছাত্রনেতারা এখন হালুয়া রুটি খেতে ব্যস্ত হয়ে গেছে। এমপি, মন্ত্রী হওয়ার স্বপ্নের বিভোর চব্বিশের ছাত্রনেতারা। তাঁরা ইউএনও, এসপি, ডিসিদের পদোন্নতির দালালিতে নেমেছেন, যা নতুন আরেক ষড়যন্ত্র। তবে সব আধাঁর কেটে যাবে, ফেব্রুয়ারিতে ভোট হবে, সে ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে। বাংলাদেশ নতুন করে গঠনে বিএনপি সরকার ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া প্রধান বক্তা ছিলেন। প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরুল হুদা, দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, ব্যবসায়ী বেলাল উদ্দিন, অভিভাবক সদস্য এস এম আক্কাছ, সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল।
শিক্ষক তিলক কুমার বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য দেন, মোহাম্মদ হাসান কবির, জাহানারা বেগম ও জান্নাতুল আধন,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাহার উদ্দিন চৌধুরী মেম্বার, আরফাত তুষার, মহিন উদ্দিন মেসি, সালমান সোলাইমান, মোজাম্মেল হক অভি, আলাউদ্দিন প্রমুখ।
ক্যাপশন: ফটিকছড়ির নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা সরওয়ার আলমগীর।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন