1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 8:15 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

আইসিসির চার কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, August 21, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।  

বুধবার ২০ আগস্ট মার্কিন পররাষ্ট্র দফতর দুই বিচারক এবং দু’জন প্রসিকিউটরের ওপর নতুন করে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে।

আইসিসি এই নিষেধাজ্ঞাকে ‘নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট আক্রমণ’ বলে নিন্দা করেছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, আইসিসির চার কর্মকর্তা আমেরিকান এবং ইসরায়েলিদের বিচারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নিষেধাজ্ঞার ফলে মার্কিন এখতিয়ারে লক্ষ্যবস্তুদের যেকোনও সম্পদ জব্দ করা হবে।

এর আগে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনায় মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর করিম খান এবং আরও চারজন ট্রাইব্যুনাল বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বুধবার নতুন করে যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা হলেন- আইসিসির বিচারক কানাডার কিম্বার্লি প্রোস্ট এবং ফ্রান্সের নিকোলাস গিলো,  ফিজির প্রসিকিউটর নাজাত শামীম খান এবং সেনেগালের মামে মান্দিয়ায়ে নিয়াং।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “এই ব্যক্তিরা বিদেশি ব্যক্তি যারা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাগরিকদের আন্তর্জাতিক ফৌজদারি আদালতের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারের প্রচেষ্টায় সরাসরি জড়িত ছিলেন।

তিনি আরও বলেছেন, প্রশাসন ‘আমাদের সেনা, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের মিত্রদের আইসিসির অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় যেকোনও পদক্ষেপ গ্রহণ’ অব্যাহত রাখবে।

একটি পৃথক বিবৃতিতে পররাষ্ট্র দফতর জানিয়েছে, আফগানিস্তানে কর্মীদের ওপর আইসিসির তদন্তের অনুমোদন দেওয়ার রায়ের জন্য প্রোস্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের সাথে সম্পর্কিত বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির অনুমোদন দেওয়ার রায়ের জন্য গিলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: রয়টার্সবিবিসিদ্য গার্ডিয়ান

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com