1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 2:24 pm
সংবাদ শিরোনাম: :
চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁস : খোঁজ নিচ্ছে পুলিশ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, August 17, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক:গত ১১ আগস্ট চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত হন এসআই আবু সাঈদ রানা। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের টহলদলের সামনে কিংবা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখামাত্র গুলি করতে চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের মৌখিক নির্দেশ দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

কিন্তু পুলিশ কমিশনারের ওই বার্তা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুলিশের বাইরে গেল, সে ব্যাপারে খোঁজ নিচ্ছেন সিএমপি কর্মকর্তারা। তাঁরা বলছেন, নিজেদের মধ্যে গোপন বার্তা দেওয়া হয় ওয়্যারলেসের মাধ্যমে।নিজদের গোপন বার্তা রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার বিষয়টি চিন্তার। সিএমপির কোনো কর্মকর্তা বার্তাটি ভিডিও রেকর্ড করে ছেড়ে দিয়েছেন বলে ধারণা করছেন তাঁরা।

ওই ঘটনা ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কোনো একটি ভবনের ভেতর থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। তিন মিনিট ৯ সেকেন্ডের ভিডিওটিতে একজনকে ওয়াকিটকি হাতে ধরে রাখতে দেখা যায়।এ ছাড়া তিন মিনিট ৯ সেকেন্ডর একটি অডিও রেকর্ডও পাওয়া গেছে।

সিএমপি সূত্রে জানা গেছে, ভিডিও ধারণকারীকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তারা ভিডিওটির বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ডিসি (সদর) ফয়সাল আহম্মেদ কালের কণ্ঠকে বলেন, ‘ওয়্যারলেসে দেওয়া বক্তব্য কিভাবে বাইরে গেল, আমরা খোঁজখবর নিচ্ছি।বিষয়টি আমরা দেখছি।’

গত ১১ আগস্ট চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় এসআই আবু সাঈদ রানা আহত হওয়ার পর গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে ওয়্যারলেসে সিএমপির সব সদস্যদের উদ্দেশে ওয়ারল্যাস বার্তায় হাসিব আজিজ বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল, ওই অস্ত্রের গোলাবারুদের প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি, প্যাট্রল পার্টি ও ডিবির টিমগুলো সব র‌্যাংকের পুলিশ অস্ত্র বহন করবে। আগ্নেয়াস্ত্র ছাড়া কোনো মোবাইল, প্যাট্রল, ডিবি ও চেকপোস্ট দল ডিউটিতে বের হবে না। অবশ্যই ২০২৪ সালের ৫ আগস্টের আগের অস্ত্রের প্রাধিকার অনুযায়ী লাইভ অ্যামুনিশনসহ তাদেরকে বের হতে হবে। প্রাধিকার অনুযায়ী অস্ত্র, গোলাবারুদ এবং স্যুট পরে তারপর ডিউটিতে যাবে।

হাসিব আজিজ বলেন, ‘শুধুমাত্র রাবার বুলেট দিয়ে আমাদের কাজ হচ্ছে না। বন্দরে (বন্দর থানা) আমার একজন সাব-ইন্সপেক্টর গুরুতর আহত হয়েছেন। আরেক দিন আরো বড় দুর্ঘটনা ঘটবে। আমি সবাইকে বলে দিয়েছি, বন্দর থানার সাব ইন্সপেক্টর যে পরিস্থিতির স্বীকার হয়েছেন, ওই পরিস্থিতিতে কেউ পড়লে কোনো অবস্থাতেই যেন দুই-চারটা লাশ ছাড়া মোবাইল পার্টি, প্যাট্রল পার্টি ফেরত না আসে। সোজা কথা, পুলিশের কোনো টহল পার্টির সামনে অস্ত্র বের করা মাত্র, আই রিপিট, অস্ত্র বের করা মাত্র, সেটা আগ্নেয়াস্ত্র হতে পারে বা সেটা ধারালো অস্ত্র হতে পারে। অস্ত্র বের করা মাত্র গুলি হবে। এতে কোনো সন্দেহ নাই, এটা সবাইকে বলে দিয়েছি।’

হাসিব আজিজ আরো বলেন, ‘ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র পুলিশের টহল পার্টির সামনে বের করা মাত্র গুলি করবে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সব পুলিশ অফিসারের রয়েছে। অস্ত্র দিয়ে কোপ দেওয়ার আগে অস্ত্র বের করা মাত্রই গুলি হবে। হয় মাথায়, নয়তো বুকে নয়তো পিঠে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।’

পুলিশ সূত্র জানায়, গত সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর থানার সল্টগোলা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করার তথ্য পেয়ে অভিযানে যায় বন্দর থানার এসআই রানার নেতৃত্বে পুলিশের একটি দল। ওই সময় তল্লাশি চলাকালে রানার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে বন্দর থানা এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ছুরি, ধারালো অস্ত্রসহ ৩৩ জনকে গ্রেপ্তার করে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com