চট্টলার কণ্ঠ ডেস্ক: টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ড ও র্যাব এর যৌথ অভিযানে ২ লক্ষ পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারী আটক।
বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র্যাব, সিপিসি-১ কর্তৃক শাহপরী দ্বীপের দক্ষিণ পূর্বে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল কর্তৃক থামার সংকেত দিলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে নাফ নদীর মোহনা হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে একটি বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় ২ লক্ষ পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারী ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মোঃ সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫) কে আটক করা হয়। আটককৃত সকলেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন