1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি-ল্যান্ডের বিরুদ্ধে মামলা গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি ও সুদানি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ ৯ আগষ্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বরণে প্রস্তুত,প্রত্যাশাও অনেক পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে হিরোশিমা দিবস-২০২৬ পালিত বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় সৌরচালিত পাম্পে মিটল সুপেয় পানির সংকট ফ্যাসিস্টের আমলে পিরোজপুরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে-প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর প্রতারক চক্র সক্রিয়; ভিসা প্রার্থীদের সতর্ক ও পরামর্শ দিল ভারতীয় দূতাবাস র‍্যাবের নাম পরিবর্তন করে আসছে এসআরবি;আইনের খসড়া প্রকাশ পটিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ বাইকার গ্যাং এর ৬ সদস্য আটক গাজীপুরে দুই শতাধিক কারখানায় ৩ দিনের ছুটি জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১৬ জনের:রোড সেফটি ফাউন্ডেশন মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা বন্ধুত্ব যেন এক দুর্লভ সম্পদ: টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ভান্ডারিয়ায় জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও পুষ্পস্থাপক অর্পণ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড নগরীর আমবাগানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার জুলাই জাতীয় সনদ অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন হবে: মীর হেলাল গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার,৫ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির

৯ আগষ্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বরণে প্রস্তুত,প্রত্যাশাও অনেক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ফটিকছড়ি প্রতিনিধি: ৯ আগষ্ট প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন’ এখন এই একটি কথাই চায়ের দোকান থেকে বাজারের আড্ডা, বাসস্ট্যান্ড থেকে গ্রামের মোড় ফটিকছড়ির সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রে এই একটি বিষয়।ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো উপজেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তাঁকে স্বাগত জানাতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


শুক্রবার (৭ আগস্ট) সরেজমিনে ফটিকছড়ির বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। অপসারণ করা হয়েছে আগাছা। কোথাও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে, কোথাও চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

বিদ্যুৎ ব্যবস্থারও প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।দুপুরের দিকে পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর দিঘী সিএনবি মাঠে নির্মাণাধীন হেলিপ্যাড এলাকায় নেমে সড়ক পথে ফটিকছড়ি বাসস্ট্যান্ড, বিবিরহাট বাজার হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক থেকে নাজিরহাট হালদা নদীর ওপর নির্মিত নতুন সেতু পর্যন্ত এলাকায় প্রস্তুতির ব্যস্ততা দেখা গেছে।


প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে সাক্ষাতের স্থান আল জামেয়া ইসলামীয় আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসা ও এর আশপাশের এলাকাও সাজসজ্জায় প্রস্তুত করা হয়েছে।এলাকাবাসীরা মনে করেন, ‘প্রধানমন্ত্রীর আগমন ফটিকছড়িবাসীর জন্য গৌরবের এবং উপজেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে বরণ করতে পুরোপুরি প্রস্তুত।’


দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেলাগাজীর দিঘী থেকে সড়কের দুই পাশে বিভিন্ন পয়েন্টে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নেবেন। রংবেরঙের সাজে সজ্জিত হয়ে নারী-পুরুষেরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।পাশাপাশি ফটিকছড়ির প্রাচীন ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরারও প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে চা ও রাবারশিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের ঐতিহ্য, জীবনযাপন ও সংস্কৃতি তুলে ধরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর চেষ্টা করবেন স্থানীয়রা।


উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. আমিনুল হক সুমন বলেন, ‘আমাদের কর্মীরা নিজ উদ্যোগে রাস্তাঘাট পরিষ্কার ও সজ্জিত করছেন। এই প্রস্তুতিই প্রমাণ করে, ফটিকছড়িবাসী প্রধানমন্ত্রীকে কীভাবে বরণ করে নিতে চায়।’প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রত্যাশা। তাঁদের অন্যতম দাবি, ফটিকছড়িতে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা।


স্থানীয় বাসিন্দারা বলেন, ফটিকছড়িতে দেশের বড় বড় চা-বাগানের পাশাপাশি এশিয়ার খ্যাতনামা রাবার বাগান রয়েছে। রয়েছে সেমুতাং গ্যাসক্ষেত্রও। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও গত চার দশকে এখানে উল্লেখযোগ্য শিল্প-কারখানা গড়ে ওঠেনি। ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগও কাঙ্ক্ষিত মাত্রায় তৈরি হয়নি।তাঁদের অভিযোগ, সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ফটিকছড়ির মানুষ এখনো গ্যাস-সুবিধা থেকে বঞ্চিত। পাশাপাশি প্রবাসী অধ্যুষিত এই এলাকায় প্রবাসীদের সহায়তায় একটি পূর্ণাঙ্গ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের।


স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে ফটিকছড়ির দীর্ঘদিনের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের দাবিগুলো সামনে আনার সুযোগ তৈরি করবে।ফটিকছড়ি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রশাসন পুরোপুরি প্রস্তুত। সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও ফটিকছড়িতে অবস্থান শুরু করবেন।ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ‘ফটিকছড়িবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত।


তাঁর আগমনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়েছে।ফটিকছড়িবাসীর এই উচ্ছ্বাস ও আবেগে আমিও আপ্লুত।’ সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ফটিকছড়িতে এখন সাজ সাজ রব। চায়ের কাপে চুমুক দিতে দিতে, বাজারের আড্ডায় কিংবা রাজপথে—আলোচনার বিষয় একটাই, প্রধানমন্ত্রী আসছেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com