1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 16, 2026, 9:35 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, August 25, 2026

সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কেবল দাপ্তরিক সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনসেবায় আরও মানবিক, দায়িত্বশীল ও উদ্ভাবনী হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, সরকার যে দায়িত্ব দিয়ে একজন কর্মকর্তাকে চেয়ারে বসিয়েছে, তা যথাযথভাবে পালন করা হচ্ছে কি না—প্রত্যেককে নিজেকেই সেই প্রশ্ন করতে হবে।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি মানবিক ও নিরাপদ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার। নাগরিকেরা সেবা নিতে এসে যেন হয়রানির শিকার না হন এবং প্রতিটি দপ্তরে দায়িত্বশীলতার দৃষ্টান্ত দেখতে পান, তা নিশ্চিত করা তাঁদের দায়িত্ব।

জেলা প্রশাসক বলেন, ‘শুধু সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করাই দায়িত্ব নয়। আমি যে উদ্দেশ্যে এই চেয়ারে বসেছি, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছি কি না—এই প্রশ্ন প্রত্যেকের নিজের কাছে করা উচিত।’

বিশ্বের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সরকারি সেবাব্যবস্থায়ও পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি বলেন, গত ৫০ বছরে পৃথিবীর প্রায় সব ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। কিন্তু মানুষের সেবা দেওয়ার পদ্ধতিতে কতটা পরিবর্তন আনা গেছে, সেটিও মূল্যায়ন করা প্রয়োজন। পুরোনো ধ্যানধারণা আঁকড়ে না থেকে প্রযুক্তি, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে সেবার মান বাড়াতে হবে।

প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মানুষ সততা, যোগ্যতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হলে প্রযুক্তির ওপর নির্ভরতা আরও বাড়বে। প্রযুক্তিকে ভয় না পেয়ে জনসেবা সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কাজে লাগাতে হবে। একই সঙ্গে মানুষের প্রতি সহমর্মিতা ও নৈতিকতাও বজায় রাখতে হবে।

সমাজের অবক্ষয়, মাদকের বিস্তার ও পারিবারিক বন্ধন দুর্বল হওয়ার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, একটি সন্তান হঠাৎ করে বিপথে যায় না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আচরণ দেখে সে শেখে। তাই সরকারি কর্মকর্তাদের এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যা নতুন প্রজন্ম অনুসরণ করতে পারে।

তিনি বলেন, ব্যক্তিগত অর্জন ও প্রতিযোগিতার পেছনে ছুটতে গিয়ে সমাজ ও পরিবারের প্রতি দায়িত্ব ভুলে গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী তৈরি করা সম্ভব হবে না। একে অপরকে দোষারোপ না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তনের দায়িত্ব নিতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, বড় পদ বা গুরুত্বপূর্ণ চেয়ার শুধু ক্ষমতার পরিচয় নয়; এটি মানুষের প্রতি দায়িত্ব ও জবাবদিহির প্রতীক। আন্তরিকতা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারি দপ্তরের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com