1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
চসিকের শাহিন-ফারজানা দম্পতিসহ ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগে মিললো ১৪ লাখ টাকার ইয়াবা ভারত থেকে এলো ১০০ টন কাঁচা মরিচের প্রথম চালান টেকনাফের শাহপরীতে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা জোরদার চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা চট্টগ্রাম বন্দরের চ্যানেলে কনটেইনারবাহী জাহাজ দুর্ঘটনার শিকার চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক রোয়াংছড়িতে বন্যাদুর্গত ১০২ পরিবার পেল জরুরি সহায়তা ​বান্দরবানে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত এস জেড এইচ এম ট্রাস্টের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্প উদ্বোধন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. মুহিত এর সাথে সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে স্বাক্ষাত বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা জ্যোতির্ময় অমৃতপুরুষ শ্রীমৎ স্বামী সত্যানন্দ যতি মহারাজ বিপিসির নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব জিয়াউল হক ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি ক্যাবের মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার দুই মামলায় ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই-বাছাইয়ের কাজ চলছে : মিয়ানমারের রাষ্ট্রদূত ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত ফটিকছড়িতে সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক সংলাপ–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিআরএ’র দোয়া মাহফিল

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা জোরদার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র‌্যাব। মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র‌্যাব পেশাদারির, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে বাহিনীটি তৎপর রয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের সদস্যরা জনসাধারণের জন্য নিরাপদ সমাজ ও দেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

র‌্যাব জানায়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানের নিরাপত্তা-সংক্রান্ত জারীকৃত আইন-শৃঙ্খলাবিষয়ক নির্দেশনা বাস্তবায়নেও কাজ করছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক যোগাযোগ ব্যক্তি (কন্টাক্ট), ইনফর্মার ও সোর্স নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া ৪ আগস্ট দিবাগত রাতে অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
র‌্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে এবং স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব আরো জানায়, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে দিবসটির সাত দিন আগে থেকেই ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব ফোর্সেস বদ্ধপরিকর।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com