চট্টলার কণ্ঠ ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী ও হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জামিন দিয়েছেন আদালত। অসুস্থ দেখিয়ে বাবর আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন।
একই সঙ্গে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়েরকৃত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত হত্যাচেষ্টা ও বিস্ফোরকের অভিযোগে করা তিন মামলায় জামিন দেওয়া হয়েছে লুৎফুজ্জামান বাবরকে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন