চট্টলার কণ্ঠ ডেস্কঃআগামী ১ জানুয়ারি ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের জন্য নিয়োগপ্রাপ্তদের যোগদান করতে বলেছে সরকার।আজ সোমবার ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
প্রজ্ঞাপনে প্রশাসন ক্যাডারে ২৯৩ জন, পুলিশ ক্যাডারে ৯৬ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩২ জন, তথ্য ক্যাডারে ২২ জনসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন