রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ‘রয়েল পার্ক’ হোটেলে ভাড়া নিয়ে সকালে মিললো লাশ!
পুলিশ জানায়, নিহত দুজনের নাম রিপন ও সোনিয়া। তারা রবিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ‘রয়েল পার্ক’ হোটেলে একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। তবে তারা প্রকৃতপক্ষে স্বামী-স্ত্রী ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন