চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজে আজ বুধবার ১০ ডিসেম্বর এক অভিভাবক সমাবেশ কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ এম এন ফখরুদ্দীন’র সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. ইসহাক চৌধুরী ও সদস্য এড. মুজিবুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন -অধ্যাপক, অধ্যাপিকা মণ্ডলী, অভিভাবকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
সভার সুচনাতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ক্যাডেট মোহাম্মদ সায়েম খান, গীতা পাঠ করেন চৈতী চৌধুরী, ত্রিপিটক পাঠ করে প্রিয়া বড়ুয়া। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্ববায়ক সহকারী অধ্যাপক আবদুল হান্নান সিকদার ও উপাধ্যক্ষ মোহাম্মদ আযম খান। সভায় নির্দেশনামুলক বক্তব্য উপস্থাপনা করেন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপিকা উম্মে ফাতেমা। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য উপস্থাপন করেন সাজেদুল আলম ও মুনিরা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইসহাক চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সঠিক পরিকল্পনা ও শিক্ষক- অভিভাবক-শিক্ষার্থীর ত্রিপক্ষীয় সমন্বয়ই সফলতার মূল চাবিকাঠি।” শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অভিভাবকদেরকে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ এন, এম, ফখরুদ্দীন অভিভাবকদের উদ্দেশ্যে- তাঁর নিরন্তর প্রচেষ্টার ফলাফল ২০২৬ সালে এইচ,এস,সি পরীক্ষার্থীদের রোড ম্যাপটি বিশ্লেষন করেন এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি লশিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি, পাঠদানের মান উন্নয়ন এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন ।
তিনি অনিয়মিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কলেজ কর্তৃক গৃহীত বিশেষ ক্লাস, অনুশীলনী পরীক্ষা, পরামর্শ সেশনসহ বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অভিভাবকবৃন্দ তাঁদের বক্তৃতায় -শিক্ষার্থীদের আচরণ, উপস্থিতি, একাডেমিক অগ্রগতি এবং মোবাইল ফোন ব্যবহারের কুফলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের দুর্বল দিক চিহ্নিত করে উন্নতির জন্য কার্যকর দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক কাশফিয়া নওশীন, অনুষ্ঠানসূচি প্রণয়নে ছিলেন অধ্যাপক মোহাম্মদ জুনাইদ। মঞ্চ সজ্জায় ছিলেন অধ্যাপক তানিয়া সুলতানা রশীদ এবং আপ্যায়নে ছিলেন অধ্যাপিকা এপি সাহা। বিএনসিসি ক্যাডেট ও স্কাউটরা অধ্যাপক আলতাফ আজিমের নেতৃত্বে শৃঙ্খলার দিক দেখাশোনা করেন। অনুষ্ঠান সফল করার জন্য অধ্যক্ষ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন