1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে: এম. এ মালেক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬


চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত

সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রথমে প্রেস কাউন্সিলে নিষ্পত্তি হওয়া উচিত, হুট করে মামলা করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।


রবিবার (২১ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম এডিটরস ক্লাবের আয়োজনে সংগঠনের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় ওসমান গনি মনসুরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম প্রেসক্লাব  উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত।
স্বাগত বক্তব্য দেন ক্লাবের অর্থ সম্পাদক জসিম উদ্দিন এবং শুভেচ্ছা ও উদ্বোধনী বক্তব্য দেন দৈনিক দেশ বর্তমানের সম্পাদক এস. এম জমির। অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি জীবনী পাঠ করেন চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আইয়ুব।


প্রধান অতিথির বক্তব্যে এম এ মালেক বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে। হুট করে মামলা করা উচিত নয়। আমি বহুবার এ বিষয়ে প্রস্তাবনা দিয়েছি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “ওসমান গনি মনসুর বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন সাংবাদিক। তিনি দক্ষ সংগঠক, সৃজনশীল লেখক, নিবেদিতপ্রাণ সাংবাদিক ও মননশীল পাঠক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।”


এম এ মালেক আরও বলেন, “১৯৮৪-৮৫ সালে চট্টগ্রাম প্রেসক্লাবে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা আমি প্রত্যক্ষ করেছি। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমার বিশ্বাস, ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবে তিনি সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”
সংবর্ধিত অতিথি ওসমান গনি মনসুর বলেন, “ছবি তোলার শখ থেকেই আমার সাংবাদিকতায় আসা। দীর্ঘ সাংবাদিকতা জীবনে কোনো পদ-পদবির জন্য কারও কাছে তদবির করিনি। আমার কাজের মূল্যায়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান করেছে।

আজ চট্টগ্রাম এডিটরস ক্লাব আমাকে সংবর্ধনা দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”
প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, “একটি সংবাদপত্রের প্রধান ব্যক্তি হচ্ছেন সম্পাদক। সম্পাদক যদি মনে করেন কোনো সংবাদ প্রকাশ করা উচিত, তবে তিনি তা প্রকাশ করবেন; আর যদি মনে না করেন, তবে তিনি তা প্রকাশে বাধ্য নন। সম্পাদকরা সংবাদ ও সাংবাদিকতার মর্যাদার প্রতীক।”
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, “ওসমান গনি মনসুরের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাঁর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত নয়, পুরো চট্টগ্রামের গর্ব।”


বক্তারা বলেন, ওসমান গনি মনসুরের বর্ণাঢ্য কর্মজীবনে রয়েছে বহু ইতিহাস ও অভিজ্ঞতা। তাঁর এই অর্জন সমগ্র চট্টগ্রামবাসীকে সম্মানিত করেছে।


 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম এডিটরস ক্লাবের যুগ্ন সম্পাদক ও সকালের চট্টগ্রাম সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী  সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বায়োজিদ সম্পাদক মো. হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ও দি ক্রাইমের সম্পাদক আশীষ চন্দ্র নন্দী, বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন,  এজাহার সম্পাদক মো. শফিউল আলম, দি পিস সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী, ইস্টার্ন ট্রেড সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ, আজকের সত্য সংবাদের সম্পাদক মো. হারুনুর রশিদ, আন্দরকিল্লার সম্পাদক নুরুল আফছার এবং চট্টগ্রাম নিউজের সম্পাদক হারাধন চৌধুরীসহ অনেকে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com