1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 6:41 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

হাসিনা-রেহানার বিরুদ্ধে চট্টগ্রামে মামলার আবেদন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, September 12, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আদালত মামলাটি সিএমপির বাকলিয়া থানাকে তদন্ত করে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলিউল্লাহর আদালতে মামলার আবেদন করেন শ্রমিক দলের নেতা মোস্তফা জামান।

মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন—শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিকের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান ও জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ আগস্ট দুপুরে জুমার নামাজ শেষে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় মামলার বাদী মোস্তফা জামান ও তার মেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি বাকলিয়া সরকারি কলেজের সামনে গেলে অভিযুক্তদের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী দেশীয় অস্ত্র, কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। ওই সময় মোস্তফা জামানের মেয়েসহ অনেকেই গুরুতর আহত হন।

পরে মোস্তফা জামানের মেয়েসহ পাঁচজনকে আটকে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। না হয় তাদের খুন করে গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। পরে প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী বখতেয়ার উদ্দীন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানাসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করা হয়েছিল। আদালত মামলাটি নগর পুলিশের বাকলিয়া থানাকে তদন্ত করে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com