1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 10:08 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

স্কিম চূড়ান্ত,৫ ব্যাংকের আমানতকারীরা এখন টাকা তুলতে পারবেন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, December 30, 2025

পাঁচ ইসলামি ব্যাংকের আমানত ফেরত দেওয়ার সময়সূচিসহ সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক স্কিম চূড়ান্ত করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এই স্কিমের বিস্তারিত জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেসব সাধারণ গ্রাহকের আমানত দুই লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এই অর্থ যেকোনো সময় পুরোটা তোলা যাবে। যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে অর্থ তোলা যাবে কিস্তিতে। শুধু চলতি ও সঞ্চয়ী আমানত নির্দিষ্ট মেয়াদে তুলতে পারবেন গ্রাহকেরা। এ ক্ষেত্রে পুরো টাকা তুলতে ২৪ মাস পর্যন্ত সময় লেগে যাবে।

তবে ক্যানসার ও কিডনি ডায়ালাইসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য স্কিমে মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। তারা তাদের চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত সময়সীমা বা সীমার বাইরে গিয়েও আমানতের অর্থ উত্তোলন করতে পারবেন।

এদিকে, পাঁচ ইসলামি ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করে লোগোও উন্মোচন করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে অধিগ্রহণ করবে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

এই স্কিমে সাধারণ আমানতকারীদের অর্থ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দুই লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত এবং একীভূত কার্যকর তারিখ থেকে যেকোনো সময় তোলা যাবে। এর মানে আগামী কার্যদিবস থেকে তারা টাকা তুলতে পারবেন। তবে ২ লাখ টাকার বেশি আমানতের জন্য ২৪ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে উত্তোলন করা যাবে। সাধারণ আমানতকারীদের চলতি ও সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে পরবরর্তী এক লাখ টাকা পর্যন্ত স্কিম কার্যকর হওয়ার তিন মাস পর তোলা যাবে।

এরপর ১ লাখ টাকা করে স্কিম কার্যকরের পরের ৬ মাস ৯ মাস, ১২ মাস, ১৫ মাস, ১৮ মাস, ২১ মাস পর তোলা যাবে। বাকি পুরো অর্থ তোলা যাবে ২৪ মাস পর। এদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের চলতি, সঞ্চয়ী আমানতের ক্ষেত্রেও একই সূচি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি সাধারণ আমানতকারীদের মেয়াদি ও স্থায়ী আমানতের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব আমানতকারীরা তাঁদের স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণসুবিধা গ্রহণ করতে পারবেন। তিন মাস মেয়াদি স্থায়ী আমানত স্কিম কার্যকর হওয়ার পর তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। ৩-৬ মাস মেয়াদি আমানত ২ বার, ৬-১২ মাস মেয়াদি আমানত ২ বার স্কিম কার্যকর হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।

এ ছাড়া এক-দুই বছর মেয়াদি আমানত তিন বছর মেয়াদি আমানতে রূপান্তরিত হবে। দুই-তিন বছর মেয়াদি আমানত চার বছর মেয়াদি এবং তিন-চার বছর মেয়াদি আমানত পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তরিত হবে। এ ছাড়া চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদপূর্তি শেষে পরিশোধযোগ্য হবে।

এতে বলা হয়েছে, ব্যাংকটি পরিচালনার জন্য প্রাথমিক পর্যায়ে ৭ সদস্যের একটি পর্ষদ থাকবে, যার মধ্যে অন্তত ৫০ শতাংশ সদস্য হবেন স্বতন্ত্র পরিচালক।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com