চট্টলার কণ্ঠ ডেস্ক:সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বুধবার ১২ ফেব্রুয়ারি মাসব্যপী পরিবেশ রক্ষা ও পরিছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয় বলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সমুদ্রসীমা, উপকূল এবং নদীর তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিত করণের পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্ত বিসিজি স্টেশন সেন্টমার্টিন এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথভাবে সেন্টমার্টিনে মাসব্যপী পরিবেশ রক্ষা ও পরিছন্নতা কর্মসূচি চলমান রয়েছে।
উক্ত কর্মসূচিতে সাধারণ জনগণ অত্যন্ত প্রফুল্ল চিত্তে কোস্ট গার্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে।
ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার পরিবেশ রক্ষায় এরূপ কার্যক্রম অব্যাহত রাখবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন