চট্টলার কণ্ঠ ডেস্ক: মাইজভান্ডারী গাউসিয়া হক্ব কমিটি ‘সূর্যগীরি আশ্রম শাখা’র সাথে ফটিকছড়ি ও ভূজপুর প্রশাসনের সাক্ষাত।
গতকাল ১৬ ই ডিসেম্বর ফটিকছড়ি উপজেলা মুক্তিযুদ্ধ মিলনায়তনে মাইজভান্ডারী গাউসিয়া হক্ব কমিটি বাংলাদেশ ‘সূর্যগীরি আশ্রম শাখা’র সাথে এক মতবিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ডা.বরুণ কুমার আচার্য (বলাই) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে।
এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ধীমান দাশ, বিপ্লব চৌধুরী কাঞ্চন, কৃষ্ণ বৈদ্য, তরুণ কুমার আচার্য, সোনারাম আচার্য, মানিক বড়ুয়া, রুবেল শীল, নারায়ণ আচার্য,দীপ আচার্য প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সংগঠন থেকে প্রকাশিত স্বরণিকা ভক্তির মোড়ক উন্মোচন ও বিভিন্ন সময় এলাকায় আর্তসামাজিক উন্নয়নে, মানবিক সমাজ সংস্কারের কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন।
ছবির ক্যাপশন
ভক্তির মোড়ক উন্মোচন করছেন ফটিকছড়ি ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন