1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন স্থানীয় সরকার মন্ত্রী এনআইডির জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত  লালদীঘি শাখা অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’ দূর্গম পাহাড়ে সাফল্যের পথে সোনাইছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ বন্দরের বহিঃনোঙ্গরে যৌথ অভিযানে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি,আটক ২৪ সূর্যগিরি আশ্রম শাখার কমিটি’র অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা ও ত্রাণ বিতরণ অবশেষে উন্মুক্ত বান্দরবানের নাফাকুম ও কেওক্রাডং: পাহাড়ে পর্যটনের নতুন দুয়ার ​অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর রূপরেখা উন্মোচন সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ কাতার থেকে হোয়াটসঅ্যাপে প্রবাসীর কাছে চাঁদা দাবী; না দেওয়ায় বাড়িতে গুলি রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল ইজারা দিল সরকার;৬১৯ কোটি টাকা বিনিয়োগ জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক টেকনাফে চার অস্ত্রসহ বিপুল গুলি উদ্ধার, ১৬ মামলার আসামি গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার, গোল্ডেন ব্রিজসহ তিন রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে ১শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের কোটি টাকা আত্মসাত; এলএ শাখার সার্ভেয়ার কারাগারে ভাণ্ডারিয়ায় ১৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন,স্ত্রী ও তিন ছেলে গ্রেফতার চট্টগ্রামের বহিঃনোঙ্গরে আড়াই লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন ডিসি জাহিদ রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার অভিষেক অনুষ্ঠানে সুবিধা বঞ্চিতদের সহায়ক সামগ্রী প্রদান নিজ মায়ের জানাজা নামাজ পড়ালেন সাংসদ সরোয়ার আলমগীর;শোকহত ফটিকছড়িবাসী প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে চকরিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মালতী বড়ুয়া’র ঘর নির্মাণে সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা সারথী সংঘ’ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি : ইসি সচিব

সূর্যগিরি আশ্রম শাখার কমিটি’র অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা ও ত্রাণ বিতরণ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার নবগঠিত কমিটি (২০২৬-২০২৭)’র অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মত বিনিময় সভা, ত্রাণ বিতরণ এবং মরমী সঙ্গীতানুষ্ঠান কমিটির নবনির্বাচিত সভাপতি রুবেল শীলের বাড়িতে অনুষ্ঠিত হয়।

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবগঠিত কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলী ও নির্বাহী সদস্যগণ শপথ বাক্য পাঠ করেন। এই মহতী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র রওজা শরীফের খাদেম মওলানা হাবিব উল্লাহ, মাওলানা এস এম এম সেলিম উল্লাহ, মরমী সঙ্গীত শিল্পী ছৈয়দ নাছির উদ্দীন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ বরুণ কুমার আচার্য্য, উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য্য, ছৈয়দ রাব্বী। শপথ বাক্য পাঠ করান খানকা এ দারূল আফফার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এস এম এম সেলিম উল্লাহ। শপথ অনুষ্ঠানের পর রুবেল শীলের সভাপতিত্বে এবং সমীর কান্তি দাশের সঞ্চালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সদস্যদের সাথে যোগাযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভার আলোচনায় বক্তারা বলেন, মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বাবাজান অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় মানুষ ও সমাজের উন্নয়নকল্পে সেবার ব্রত নিয়ে বর্তমানে যে সকল মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সূর্যগিরি আশ্রম সেই পথ অনুসরণ করে সমাজ ও মানুষের সেবা করার প্রয়াসে কাজ করে যাচ্ছে।

বন্যা পরবর্তী সময়েও এলাকার এবং এলাকার বাহিরে এই আশ্রম সংগঠন মানুষকে বিভিন্নভাবে সেবা ও সহযোগীতা করে যাচ্ছে। মওলা হুজুর মাইজভাণ্ডারীর মানবতার মিশন ও ভিশনকে এগিয়ে নিয়ে যাবার জন্য যেসকল শাখা কমিটি সমাজে বিভিন্নভাবে মানবিক কর্মকাণ্ড করে যাচ্ছেন নিঃসন্দেহে তা মহান সৃষ্টিকর্তার দরবারে মুক্তির উপায় হিসেবে কবুল হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এলাকার বিভিন্ন মানুষের মাঝে উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং ছৈয়দ নাছির উদ্দীন কাওয়ালের পরিবেশনায় মরমী সঙ্গীতানুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন বিপ্লব চৌধুরী, অভিবসু মল্লিক, মিটু গুপ্ত, শংকর দাশ, দীপ আচার্য, ঝুন্টু শীল, রণধীর শীল, ডা. উজ্জ্বল শীল, সাজিব শীল, ইমন পাল, মানিক বড়ুয়া, ঝুমুর সর্দার, সনজিত দে, শিপ্রা বসু মল্লিক, বিষ্ণা শীল, মৌসুমি চৌধুরী, কাবেরী দাশ, সুমি চৌধুরী, সোমা শীল, সুইটি আচার্য, সুজন শীল, পড়শী শীল, পুষ্পা শীল, বৃষ্টি শীল, শ্যামল নন্দী, মোহাম্মদ তানজিদ, কৃষ্ণ বৈদ্য, ধীমান দাশ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com