সজল চক্রবর্তী, ফটিকছড়ি। ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম উপজেলা নির্বাহী অফিসার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মো. সেলিম রেজাউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন আক্তার কেমী। কৃতি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়।
কৃতি শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের সাফল্যের ধারাবাহিকতা আগামী দিনের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথি বৃন্দ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন