চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) থানাগুলোতে বড় ধরনের রদবদল করা হয়েছে। এক আদেশে পাঁচ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তনের পাশাপাশি কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত আদেশে এ পরিবর্তনের কথা জানানো হয়।
নতুন পদায়ন অনুযায়ী, কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার ওসি করা হয়েছে। সিটিএসবির মোহাম্মদ আবদুর রহিম পেয়েছেন খুলশী থানার ওসির দায়িত্ব।
কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ারউদ্দিনকে বদলি করে বায়েজিদ বোস্তামী থানার ওসি করা হয়েছে। একইভাবে ডিবি বন্দর জোনের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি এবং খুলশী থানার ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে পাঁচলাইশ মডেল থানার বর্তমান ওসি মো. জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। অন্যদিকে সিটিএসবির মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিএমপি সূত্রে জানা গেছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশি কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন