1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 8:44 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

সাপের কামড়ে মুমূর্ষু রোগী: চিকিৎসকদের প্রচেষ্টায় বেঁচে গেলো প্রান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, June 4, 2025

আফজাল হোসেন জয়:লামা (বান্দরবান) প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ে মুমূর্ষু এক রোগীর চিকিৎসকদের প্রচেষ্টায় প্রান বেঁচে গেলো। ২২ বছর বয়সী চাইনসোয়ে মার্মা নামের ওই যুবককে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে আনার পর জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়।


হাসপাতাল সূত্রে জানা যায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া মন্নান মেম্বার পাড়া সংলগ্ন থোয়াইনচিং হেডম্যান পাড়ার উচিমং মার্মার ছেলে চাইনসোয়ে মার্মাকে বুধবার (৪ জুন ২০২৫) ভোর রাতে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত জানান, রোগী যখন হাসপাতালে আসে, তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। গলায় ব্যথা এবং বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন তিনি। জরুরি বিভাগে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক উপসর্গ দেখে বুঝতে পারেন যে, তাকে সাপে কামড়েছে। পরে রোগীর বিছানার বালিশের নিচ থেকে মৃত সাপটি উদ্ধার করা হয়।

ডাঃ শোভন দত্তের তত্ত্বাবধানে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলেমান এবং মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন সহ নার্সদের একটি দল দ্রুত চিকিৎসা শুরু করে।

ডাঃ ফরহাদ উদ্দিন জানান, স্বাস্থ্য কর্মকর্তা নিজে এনেস্থেসিওলজিস্ট হওয়ায় রোগীকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার ১০ মিনিটের মধ্যে তার হৃদস্পন্দন ফিরে আসে। এরপর রোগীকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং অ্যান্টিভেনম, অ্যাড্রেনালিন ও এট্রোপিন দেওয়া হয়।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলেমান জানান, লামা উপজেলা হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসা এই প্রথম দেওয়া হয়েছে। রোগীর অবস্থা স্থিতিশীল হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। তিনি আরও বলেন, সাপের কামড়ের চিকিৎসা দিতে গেলে রোগীর পরিবারের লোকজন প্রথমে বাধা দিচ্ছিল। পরে তাদের বুঝিয়ে রাজি করানো হয়।

চিকিৎসকরা জানান, এখন মূলত বর্ষার সময়, এই সময়ে সাপের উপদ্রব বেড়ে যায়, তাই সবার সতর্ক থাকা উচিৎ, বিশেষ করে রাতে ঘরে সবাই সতর্কতার সহিত পর্যবেক্ষণ করা ও বিছানা বা শোয়ার জায়গা নিরাপদ এমন ব্যবস্থা নেয়া। এই মুহুর্তে হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকায় নতুন রোগী এলে আমাদের পক্ষে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com