1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 5:55 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

সাচিং প্রু জেরী এমপিকে পূর্ণ মন্ত্রী করায় রোয়াংছড়িতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, August 24, 2026

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য বাবু সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় বান্দরবানের রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।


সোমবার (২৪ আগস্ট) উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও স্থানীয়দের মধ্যে চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত নেতাকর্মীরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান।


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লুপ্রু মং মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের সাবেক সহসভানেত্রী প্রুহ্লাচিং মারমা। এ ছাড়া মহিলা দলের সদস্য শৈয়ই মারমা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মংক্যওয়াই মারমা ও যুবদল সদস্য হাইনু মং মারমাসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে লুপ্রু মং মারমা বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দ ও গর্বের দিন। পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে মন্ত্রী মহোদয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”


তিনি আরও বলেন, একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা মাটিতে লাগানো নয়; বরং আগামী দিনের জন্য অক্সিজেন, ছায়া ও জীববৈচিত্র্যের নিরাপদ ভবিষ্যৎ তৈরি করা। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে।


বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।


পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com