1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 1:37 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

সাংগ্রাই পোয়েঃ উৎসব ঘিরে বান্দরবান সদরে স্থবিরতা,বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য আয়োজন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, April 7, 2026

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব ‘মাহা সাংগ্রাই পোয়েঃ’ (জলকেলি উৎসব) উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন উপজেলার পাহাড়জুড়ে বইছে উৎসবের আমেজ। গ্রাম থেকে শহর—সবখানেই চলছে উৎসব উদযাপনের ব্যাপক প্রস্তুতি।

মারমা সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে পাহাড়ি জনপদের আনাচে-কানাচে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মাহা সাংগ্রাই পোয়েঃ কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, বরং এটি তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ অংশ। নতুন বছরকে বরণ করে নিতে জলকেলির মধ্য দিয়ে পুরনো বছরের গ্লানি মুছে ফেলার প্রতীকী আয়োজনই এই উৎসবের মূল আকর্ষণ।

তবে বান্দরবান সদর উপজেলায় মাহা সাংগ্রাই পোয়েঃ উদযাপনকে ঘিরে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। উৎসব উদযাপন পরিষদের পুরনো ও নতুন কমিটিকে কেন্দ্র করে দ্বন্দ্বের কারণে প্রস্তুতিতে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে, উভয় পক্ষই নিজ নিজ উদ্যোগে আলাদাভাবে উৎসব আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, রুমা উপজেলার সদর ইউনিয়নের বটতলী পাড়াবাসী জাঁকজমকপূর্ণভাবে মাহা সাংগ্রাই পোয়েঃ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৫ এপ্রিল সেখানে উৎসবটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং—এ তথ্য নিশ্চিত করেছেন বটতলী পাড়া উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হ্লাসিংমং মারমা।

রোয়াংছড়ি উপজেলাতেও থেমে নেই উৎসবের প্রস্তুতি। আগামী ১৬ এপ্রিল রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয়ভাবে মাহা সাংগ্রাই পোয়েঃ উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আয়োজকরা।

এছাড়া, ১৭ এপ্রিল রুমা উপজেলার পলিকা পাড়া সংলগ্ন সাঙ্গু নদীর তীরে অনুষ্ঠিত হবে জলকেলি উৎসবের আরেকটি বড় আয়োজন। এখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

মাহা সাংগ্রাই পোয়েঃ উপলক্ষে বান্দরবান সদর ব্যাতীরেখে জেলার সাতটি উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে প্রস্তুতি। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে মারমা সম্প্রদায়ের নারী-পুরুষ, তরুণ-তরুণী সবাই এখন ব্যস্ত সময় পার করছেন।

সব মিলিয়ে বলা যায়, কিছু সাংগঠনিক জটিলতা থাকলেও মাহা সাংগ্রাই পোয়েঃকে ঘিরে বান্দরবানের পাহাড়ি জনপদে নেমে এসেছে উৎসবের আনন্দধারা, যা পাহাড়ের সংস্কৃতি ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com