চট্টলার কণ্ঠ ডেস্ক: সরকারি আইনি সহায়তা সেবাকে সর্বত্র পৌঁছে দিতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ভূমিকা রয়েছে। এ.এল খান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরকারি আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব রূপন কুমার দাশ।
“আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড সেবা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ খাত। সমাজের অসহায়, ন্যায় বিচারের সুফল থেকে বঞ্চিত অসহায় ও হত-দরিদ্র বিচার প্রার্থী নারী, পুরুষ ও শিশুর আইনগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস। তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসার কল্পে সরকার তথ্য জাতীয় সংস্থা আন্তরিক ভাবে কাজ করছে। রাষ্ট্রের মহৎ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
ফলশ্রুতিতে অসহায়, দরিদ্র, নির্যাতিত বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রাম, নারী পুরুষের পাশাপাশি শিশুদের আইনি সহায়তা প্রদান করে যাচ্ছে। কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে প্রেরিত শিশুদের আইনি সহায়তার আবেদনে দ্রুত আইনজীবী নিয়োগ প্রদানের মাধ্যমে শিশুদের আইনি সহায়তা নিশ্চিত করা হয়।
এছাড়াও শিশুদের যে কোন ধরনের আইনি সহায়তা ও পরামর্শের প্রয়োজন হলে তাদের আবেদনের প্রেক্ষিতে জেলা লিগ্যাল এইড অফিস সেবা প্রদান করে যাচ্ছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সমাজের অসহায়, ন্যায় বিচারের সুফল থেকে বঞ্চিত অসহায় ও হত-দরিদ্র বিচার প্রার্থী জনগণের আইনগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এছাড়াও আপসে বিরোধ মিমাংসা (এডিআর) কার্যক্রমের মাধ্যমে শত শত অসহায় দরিদ্র নির্যাতিতা নারীকে স্বামী সংসারে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি।
যেগুলোর মধ্যে যৌতুক দাবী, ভরণপোষণ এবং পারিবারিক সহিংসতা সংক্রান্ত বিরোধগুলো উল্লেখযোগ্য। তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রয়াসে সরকার কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসার কল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিক ভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
ফলশ্রুতিতে অসহায়, দরিদ্র, নির্যাতিত বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। আজ সোমবার ১০ ফেব্রুয়ারী বিকাল ৩.৩০ ঘটিকায় চাঁন্দগাও থানাস্থ এ.এল খান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরকারি আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব রূপন কুমার দাশ।
এ.এল খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম মামুন এর সভাপতিত্বে এবং ফুটন্ত যুব সংঘের সভাপতি সাদ্দাম হোসেন ও সহঃ সম্পাদক ফাহিম আশরাফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ৭১ টিভি ব্যুরো চীফ সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ অতিরিক্ত সরকারি কৌসুলী মোঃ সাইফুল আবেদীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিএন নিউজ এর সাংবাদিক এস এম আকাশ, বিশিষ্ট সমাজ সেবক এস এম আজিজ প্রমূখ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন