চট্টলার কণ্ঠ ডেস্কঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কবৃন্দের সাথে চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার ১৮ ই সেপ্টেম্বর সকাল ১১.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে. এম গোলাম মোর্শেদ খান ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। ছাত্র সমন্বয়ক দের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল আহমেদ, ইব্রাহীম রনি , জোবাইদুল হক , ওবায়দুর রহমান সহ আরো অনেকে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।
মতবিনিময় সভায় সমন্বয়কদের সাথে জেলা প্রশাসক মহোদয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সমন্বয়কবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রাসেল আহমেদ, জোবাইদুল হক, ওবায়দুর রহমান , পুষ্পিতা , ইকবাল সহ বেশ কয়েকজন। তারা চট্টগ্রাম জেলার উন্নয়নের বিভিন্ন বিষয়ে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
তন্মধ্যে নির্দিষ্ট জায়গায় ও সময়ে ফুটপাত ব্যবস্থাপনা,রাস্তা বেদখল অপসারণ, ফুটপাত সপ্তাহ ঘোষণা,পানি নিষ্কাশন,বর্জ্য ব্যবস্থাপনা ,ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার ভিত্তিক কমিটি গঠন, পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে জরিমানা, দুর্নীতি প্রতিরোধে গণশুনানি ,টিসিবি ডিলার নিয়োগে স্বচ্ছতা,ভেজাল বিরোধী অভিযান জোরদারকরণ,সরকারি অফিসগুলোতে দৃশ্যমান স্থানে সিটিজেন চার্টার স্থাপনের ব্যবস্থা গ্রহণ, পিপি, জিপি ও এপিপি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, মসজিদ মন্দির বিভিন্ন ধর্মীয় উপাসনালয় কমিটি পুনর্বিবেচনা ,কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,পিতামাতার ভরণ পোষণ আইন সহ অন্যান্য জনকল্যাণমুখী আইন কার্যকর করায় প্রশাসনের সহযোগিতা,ওয়াসা, সিডিএ ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় ও বন্দরে নিয়োগ স্বচ্ছতা সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।
সর্বশেষ সমন্বয়ক রাসেল আহমেদ জুলাই বিপ্লবে চট্টগ্রামের অবদান ও ইতিহাসের সঠিক ডকুমেন্টেশনের মাধ্যমে ম্যাগাজিন প্রকাশনার জন্য জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা চেয়েছেন।
নবাগত জেলা প্রশাসক মহোদয় সকলের বক্তব্য অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং সমন্বয়কদের উত্থাপিত বিষয় গুলো তিনি জেলা মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা ককিটির সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনার মাধ্যমে সমাধানে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।তিনি আরো ব্যক্ত করেন আসন্ন দুর্গাপূজায় সমন্বয়কদের স্বেচ্ছাসেবক হিসেবে জেলা প্রশাসনের পাশে পেতে চান,সমন্বয়কগ কর্তৃক গণ অভ্যুত্থানে আহত ২১ জনের তালিকা অনুযায়ী তাদেরকে আর্থিক ও অন্যান্য সকল সহযোগিতা প্রদানে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে। তাছাড়া জেলা প্রশাসক মহোদয় গত ৫ ই আগস্টের পর থেকে ছাত্র-সমন্বয়ক ও নাগরিক কমিটির সকলের সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় আরো বলেন, ছাত্রদের আত্নত্যাগ কখনো ভুলবোনা, একাত্তর যেভাবে মনে রেখেছি চব্বিশও সেভাবেই মনে থাকবে, বিপ্লব নিয়ে কাজ করবো , বিপ্লব নিয়েই থাকবো।সবসময় ছাত্রদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্য শেষ করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন