1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 11:05 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজের তিরোধান দিবস পালিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, June 22, 2026

চটগ্রামের বোয়ালখালীতে পালিত হলো বুলবুলানন্দ মহারাজের প্রথম তিরোধান উৎসব। এই উপলক্ষে করল ডেঙ্গা পাহাড়ে ঐতিহ্যবাহী শ্রীশ্রী চণ্ডী তীর্থ মেধস মনি আশ্রমে ছিলো সন্ত প্রবচন, বিশেষ পূজা, স্মরণসভা, সাধু ভান্ডারা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রসাদ বিতরণসহ  নানা আয়োজন।
‎
‎শ্রী শ্রী চণ্ডী তীর্থ মেধসমনি আশ্রম পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন শীলের সভাপতিত্বে এবং শ্রীমৎ পরিতোষানন্দ মহারাজের সঞ্চালনায় আজ সোমবার ২২ জুন অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন শিমুল দাশ। স্বামী বুলবুলানন্দ মহারাজের জীবনী পাঠ করেন আশ্রম পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় দাশ।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত মহাত্মা মহারাজবৃন্দের মধ্যে ছিলেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ ‎শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ,  শ্রীমৎ স্বামী সংগীতানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীল ১০৮ স্বরূপ দাশ বাবাজী, শ্রীমতী কানন দেবী  এবং শ্রীমৎ দ্বারব্রহ্ম দাশ ব্রহ্মচারী। এছাড়াও দেশের বিভিন্ন মঠ-মন্দিরের মহাত্মা মহারাজবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক পালিত, আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিত মজুমদার শংকর, ডা. তপন দাশ, নিপুণ দে, রাজেশ দাশ, সমীর দাশ, লিটন দে, রুবেল দেব প্রমুখ। এছাড়াও  আরও উপস্থিত ছিলেন পটিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি আশীষ চৌধুরী এবং ১০ নম্বর আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান। এছাড়াও সনাতনী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎প্রধান বক্তার বক্তব্যে শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন, “শ্রদ্ধেয় স্বামী বুলবুলানন্দ মহারাজ ছিলেন সরলতা, ত্যাগ ও অহিংসার এক মূর্ত প্রতীক। বিলাসবহুল জীবন ত্যাগ করে তিনি বোয়ালখালীর পাহাড়ঘেরা মেধস আশ্রমের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। আজ মহাতীর্থ মেধস আশ্রম যে গৌরবময় অবস্থানে পৌঁছেছে, তার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।”
‎
‎তিনি আরও বলেন, “আজ থেকে এই আশ্রমের অধ্যক্ষ ও মহারাজ হিসেবে শ্রীমৎ দীপানন্দ ব্রহ্মচারীর অভিষিক্ত হলো। স্বামী বুলবুলানন্দ মহারাজের আদর্শ অনুসরণ করে তিনি আশ্রমের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি সাধন করবেন বলে আমি বিশ্বাস করি।”
‎
‎আগত বক্তারা পরম পূজনীয় স্বামী বুলবুলানন্দ মহারাজের আত্মার চিরশান্তি কামনা করে বলেন, তাঁর ত্যাগ, আদর্শ ও ধর্মীয় জীবনদর্শন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। মা চণ্ডীর চরণে প্রার্থনা জানানো হয়, তিনি যেন পরম গতি লাভ করেন এবং তাঁর প্রদর্শিত সৎ ও ধর্মীয় পথ সকলের জীবনকে আলোকিত করে।
‎
‎অনুষ্ঠানে অদ্বৈত অচ্যুত চিকিৎসক ফোরাম বাংলাদেশের পরিচালনায় আগত ভক্তদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. অপূর্ব ধর, ডা. নেহেরু লাল ধর, ডা. শ্যামল সেন এবং ডা. এস. কে. পাল সুজন। এ সময় প্রায় ২০০ জন ভক্তকে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com