1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি ও সুদানি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ ৯ আগষ্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বরণে প্রস্তুত,প্রত্যাশাও অনেক পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে হিরোশিমা দিবস-২০২৬ পালিত বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় সৌরচালিত পাম্পে মিটল সুপেয় পানির সংকট ফ্যাসিস্টের আমলে পিরোজপুরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে-প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর প্রতারক চক্র সক্রিয়; ভিসা প্রার্থীদের সতর্ক ও পরামর্শ দিল ভারতীয় দূতাবাস র‍্যাবের নাম পরিবর্তন করে আসছে এসআরবি;আইনের খসড়া প্রকাশ পটিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ বাইকার গ্যাং এর ৬ সদস্য আটক গাজীপুরে দুই শতাধিক কারখানায় ৩ দিনের ছুটি জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১৬ জনের:রোড সেফটি ফাউন্ডেশন মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা বন্ধুত্ব যেন এক দুর্লভ সম্পদ: টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ভান্ডারিয়ায় জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও পুষ্পস্থাপক অর্পণ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড নগরীর আমবাগানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার জুলাই জাতীয় সনদ অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন হবে: মীর হেলাল গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার,৫ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির জুলাই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানে থানচিতে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ

শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে। তবে স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পরও দেশকে বারবার শেকল পরানো হয়েছে। তাই ভবিষ্যতে যেন আর কেউ রাষ্ট্রকে শেকল পরাতে না পারে, সে লক্ষ্যে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের বয়স ৫৫ বছরের বেশি হয়ে গেলেও বারবার জনগণের কণ্ঠ ও অধিকারকে শিকলে বাঁধা হয়েছে। এই প্রতিবন্ধকতার শিকল ভাঙতে বারবার আমাদের রক্ত দিতে হয়েছে, প্রাণ বিসর্জন দিতে হয়েছে এবং দেশের স্বাভাবিক সমৃদ্ধির প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পৃথিবীর যে দেশগুলো ধারাবাহিক সমৃদ্ধি বজায় রাখতে পেরেছে, তারাই আজ বিশ্বে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে।’
অতীতের আন্দোলনগুলোর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের গুণগত পার্থক্যের কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘অতীতে বিভিন্ন আন্দোলন কেবল অন্যায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া ও গণঅভ্যুত্থানেই শেষ হতো, পরে লক্ষ্যহীনভাবে হারিয়ে গিয়ে আবার নতুন কোনো ফ্যাসিবাদের পথ সুগম হতো। কিন্তু এবার আমরা যখন ফ্যাসিবাদের শিকল ভাঙার গান গেয়েছি, তখনই দেশ গড়ার পরিকল্পনা করেছি।’

তিনি আরও বলেন, ‘রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত এই অর্জনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পুরোনো ব্যবস্থা দিয়ে সম্ভব নয়, সে কারণেই আমরা রাষ্ট্র কাঠামো ও রাজনীতি মেরামতের কথা বলেছি।’

তথ্যমন্ত্রী বলেন, অতীতের কোনো রাজনৈতিক আন্দোলনে লড়াইয়ের আগেই সুনির্দিষ্ট রূপরেখা ছিল না। এমনকি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়েও রাজনৈতিক সিদ্ধান্তহীনতার একপর্যায়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি অফিসার মেজর জিয়াউর রহমানকে এসে ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো— শিকল ভাঙার পর আমরা কী করব, তা আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার মাধ্যমে আগেই নির্ধারণ করে দিয়েছিলেন এবং সরকার সেই লক্ষ্যেই এগিয়ে চলছে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনায় ২৩ জন লেখক লিখেছেন। বইটির লেখা ও আলোকচিত্রগুলো আবেগের সঙ্গে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে সংকলিত হয়েছে।

তিনি জানান, জুলাইকে কেন্দ্র করে ভবিষ্যতেও আরও প্রকাশনা, তথ্যচিত্র ও রিলস প্রকাশ করা হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com