1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতিমূলক সভা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৪ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্দ্যেগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বেলা ১২.০০ টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাদিউর রহিম জাদিদ, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধি, চট্টগ্রাম জেলার ১৫ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় চট্টগ্রাম জেলার প্রতিটি উপজেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ পূজা উদযাপনের বিষয়ে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।

সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।তন্মধ্যে আযান ও নামাজের সময়ে পুজামন্ডপে বাদ্যযন্ত্রের নিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়ে জানানো হয়, পূজামন্ডপে প্রতিমা নির্মাণ এর স্থানগুলোতে পূর্ব হতেই নজরদারনি বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলাবাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।এছাড়াও পূজামন্ডপ সমূহে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ, পূজামন্ডপে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক সেচ্ছাসেবক নিয়োজিত করার ব্যবস্থা,পূজামণ্ডপে আগত শিশু ও নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পূজামণ্ডপে অগ্নিকান্ডসহ অন্যান্য যে কোন দুর্ঘটনারোধে ব্যবস্থা গ্রহণ করা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা ও সুপেয় খাবার পানি সরবরাহ, যানজট নিরসন ও প্রতিমা বিসর্জনকালীন লাইটিং এর ব্যবস্থাকরণ, দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃতিকারীদের অশুভ তৎপরতা রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ,গুজব ও অপ্রপচার রোধে সর্তক থাকার জন্য অনুরোধ করা হয়।


প্রতিমা নির্মাণের স্থানে পূর্ব হতেই প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করা হয়, প্রতিমা বিসর্জনের স্থান আগে থেকেই নির্ধারিত করে সেই স্থানে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে অবহিত করা হয়।এছাড়াও পারকী বীচকে ঘিরে আলাদা ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।

শারদীয় দুর্গাপূজায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করণে সেনাবাহিনী তাদের টহল জারি রাখবে বলে ২৪ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন ফায়িজ নিশ্চিত করেন।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় পূজা মন্ডপের আশেপাশে কোন জুয়ার আসর অথবা যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎক্ষনাৎ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন, আজান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ রাখতে পূজা কমিটির সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময় রাত সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে তৎপর হতে অনুরোধ জানান।


সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে শারদীয় দুর্গোৎসব সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ করে জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্য সমাপ্ত করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com