1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 14, 2026, 10:36 am
সংবাদ শিরোনাম: :
বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ফটিকছড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস,২০২৬ : মৃত্যুর পর নয়, মানুষটি বেঁচে থাকতেই আমাদের পাশে দাঁড়াতে হবে মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‍্যালী ও অবস্থান কর্মসূচি সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ মাদক কারবারি আটক! তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ রোয়াংছড়িতে তামাক চাষ ছাড়তে কৃষকদেরকে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জন গ্রেফতার ফটিকছড়িতে আগামী ১১ সেপ্টেম্বর মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত হবে

​লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার; কর্তৃপক্ষ’র প্রতিবাদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, June 28, 2026

নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান লামা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শৃঙ্খলা ও সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাদ্রাসার স্বাভাবিক একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ ও অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

​শনিবার (২৭ জুন) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আবু তৈয়ব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ জুন ২০২৬ তারিখে মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন সময়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু তৈয়ব এবং সিনিয়র শিক্ষক মোঃ নবীর উদ্দিন পরীক্ষার হল পরিদর্শনে যান। পরিদর্শনকালে দেখা যায়, তিনটি শ্রেণীর কয়েকজন ছাত্রী মাদ্রাসার নির্ধারিত ড্রেস কোড (পোশাক বিধি) অনুসরণ না করে সাধারণ পোশাকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।​বিষয়টি লক্ষ্য করে অধ্যক্ষ তাদের কাছে সাধারণ পোশাকে আসার কারণ জানতে চান এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস কোড মেনে চলার নির্দেশনা প্রদান করেন। মাদ্রাসার শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের স্বার্থে সিনিয়র শিক্ষক মোঃ নবীর উদ্দিনও ভবিষ্যতে সকল শিক্ষার্থীকে ড্রেস কোড অনুসরণ করার বিষয়ে সতর্ক করেন।

​কর্তৃপক্ষ জানায়, এই স্বাভাবিক ঘটনাটিকে পুঁজি করে একটি মহল মাদ্রাসার ধারাবাহিক সফলতা, সুনাম ও উন্নয়নকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন।

​বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটি জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি সারা দেশের ফাজিল/কামিল মাদ্রাসাগুলোর মধ্য থেকে নির্বাচিত ১০০টি শ্রেষ্ঠ মাদ্রাসার তালিকায় স্থান করে নিয়েছে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।


​আগামী ৩০ জুন ২০২৬ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর নিকট থেকে প্রতিষ্ঠানটি ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পদক’ গ্রহণ করবে। একই অনুষ্ঠানে এই মাদ্রাসার শিক্ষার্থী আবু সাঈদ মোঃ তারেক দেশসেরা ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ২৩তম স্থান অর্জন করায় একটি পদক গ্রহণ করবে।

​এমন একটি গৌরবময় অর্জনের প্রাক্কালে মাদ্রাসার বিরুদ্ধে এই ধরণের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

​বিজ্ঞপ্তিতে মাদ্রাসার নির্ধারিত পোশাক বিধি পুনরায় স্পষ্ট করা হয়েছে,​বড় ছাত্রীদের জন্য পেস্ট রঙের বোরকা, সাদা হিজাব অথবা সাদা ওড়না এবং সাদা রঙের পায়জামা/সালোয়ার।
​ছোট ছাত্রীদের জন্য পেস্ট রঙের কামিজ, সাদা হিজাব অথবা সাদা ওড়না এবং সাদা রঙের পায়জামা/সালোয়ার।​ছাত্রদের জন্য পেস্ট রঙের পাঞ্জাবি, সাদা রঙের পায়জামা।

সিনিয়র শিক্ষক মোঃ নবীর উদ্দিন জানান,পরীক্ষার হল পরিদর্শনকালে দেখা যায়, তিনটি শ্রেণীর কয়েকজন ছাত্রী মাদ্রাসার নির্ধারিত ড্রেস কোড (পোশাক বিধি) অনুসরণ না করে সাধারণ পোশাকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।​বিষয়টি লক্ষ্য করে মাদ্রাসার অধ্যক্ষ তাদের সাধারণ পোশাকে আসার কারণ জানতে চান এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস কোড মেনে চলার নির্দেশনা প্রদান করেন। এই স্বাভাবিক ঘটনাটিকে পুঁজি করে একটি মহল মাদ্রাসার ধারাবাহিক সফলতা, সুনাম ও উন্নয়নকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন মনগড়া বানোয়াট।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com