1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 12:39 pm
সংবাদ শিরোনাম: :
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, May 11, 2026

আফজাল হোসেন জয়: লামা (বান্দরবান) প্রতিনিধি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বান্দরবানের লামা উপজেলা পরিদর্শন করেছেন। সরকারি সফরে এসে তিনি লামার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়’ এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের ‘অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন’ করেন। লামায় পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

সোমবার (১১ মে) সকাল ৯টায় তিনি লামা উপজেলায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মিলিত হন। পরে সকাল সাড়ে ৯টায় নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পৌঁছে তিনি প্রাক-প্রাথমিক এর কোমলমতি শিশুদের সাথে সময় কাটান। এসময় তাদের শিক্ষার মান যাচাই, কূশল বিনিময় এবং শিশুদের সাথে বসে শিশুদের গান শুনেন।

এক পর্যায়ে তিনি বিদ্যালয় ঘুরে দেখেন এবং অফিস কক্ষে যান। পরে বিগত পরীক্ষার মূল্যায়ন খাতা দেখেন। শিক্ষা প্রতিমন্ত্রী বিদ্যালয় পরিদর্শন শেষে অভিভাবকদের সাথে কথা বলেন এবং ফটোসেশনে অংশ নেন।

তিনি নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, “এমন স্কুল তিনি খুবই কম দেখেছেন। শিক্ষার মান ও স্কুলের শৃঙ্খলা তাকে মুগ্ধ করেছে। প্রতিটা প্রাথমিক বিদ্যালয় এমন হলে প্রাথমিক শিক্ষা অনেক এগিয়ে যাবে।” এই বিদ্যালয়ে তিনি ঘন্টাব্যাপী সময় কাটান।

এর পর তিনি বেলা ১১টায় লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ‘অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন’ করেন। এসময় তিনি দুর্গমের স্কুল গুলোতে পাঠদান, শিক্ষার্থী উপস্থিতি, প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রম নিয়ে আরো আন্তরিক হতে নির্দেশনা প্রদান করেন। বেলা সাড়ে ১১টায় তিনি লামা উপজেলা ত্যাগ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মহোদয়ের সফর সঙ্গী ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব জনাব মো. ইকবাল হাসান, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এস এম গোলাম রাব্বী, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া, ব্যক্তিগত কর্মকর্তা মো. নুরুজ্জামান মজুমদার, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (প্রিভিলেজ) ওয়ালী চৌধুরী রাকিব এবং ক্লোজ প্রটেকশন অফিসার মো. রফিক, মো. সাইফুল। এছাড়া লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, বিএনপি নেতা ও সাবেক মেয়র আমির হোসেন সহ প্রাথমিক শিক্ষা বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এদিকে প্রতিমন্ত্রী লামায় পরিদর্শনে আসলে পার্শ্ববর্তী আলীকদম উপজেলার কর্মরত সাংবাদিকরা আলীকদমের প্রাথমিক শিক্ষার নানা সমস্যা, ইউএনডিপির থেকে জাতীয়করণে হওয়া ৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত বিষয়ে লিখিত অভিযোগ করেন। প্রতিমন্ত্রী অভিযোগটি গ্রহণ করেন। তিনি আলীকদম শিক্ষা অফিসারকে বান্দরবানে ডেকে পাঠান এবং এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com