1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 10:49 am
সংবাদ শিরোনাম: :
চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, July 30, 2026

আফজাল হোসেন জয়: লামা (বান্দরবান) প্রতিনিধি।বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালককে কুপিয়ে জখম করার মামলার রহস্য উদঘাটন করেছে লামা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত ৩ জন আলোচিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো, বরগুনা জেলার বামনা উপজেলার ছোলার ভাঙা হুজুর বাড়ির মো. ফারুকের ছেলে আলা উদ্দিন (২৬) মামলার মূল হোতা কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিগর পানখালী এলাকার মৃত সিরাজ আলমের ছেলে মো. শওকত ওরফে শহীদ (৩৩) এবং কক্সবাজার সদরের চৌফলদণ্ডী এলাকার, বর্তমানে টেকনাফের হাজম পাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে রমজান আলী (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী নুরু আলমের সিএনজিটি ফাইতং বাজারে যাওয়ার জন্য ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি ভাড়া করেন। সিএনজিটি লামা থানাধীন ৭নং ফাইতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লামা বাজার-ফাইতং সড়কের বদরটিলা নামক স্থানে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী চালককে জোরপূর্বক গাড়ি থামাতে বাধ্য করা হয়। পরে অজ্ঞাতনামা আসামিরা চালক নুরু আলমকে গাড়ি থেকে নামিয়ে বেদম মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় তারা সিএনজি, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ভিকটিম নুরু আলম বাদী হয়ে লামা থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর লামা থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সত্যজিৎ বড়ুয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করেন। এরপর, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এস আই সত্যজিৎ বড়ুয়ার নেতৃত্বে এ এস আই প্রকাশ ঘোষ সহ একটি বিশেষ অভিযান টিম গঠন করেন।

গত ৬ জুলাই বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আলা উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গত ৭ জুলাই সিএমপির পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকা থেকে মামলার মূল হোতা মো. শওকত ওরফে শহীদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গত ৮ জুলাই কক্সবাজারের টেকনাফ থানা এলাকায় অভিযান চালিয়ে রমজান আলীকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার একটি বাড়ির উঠান থেকে লুণ্ঠিত সিএনজিটি উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা লামা থানার এস আই সত্যজিৎ বড়ুয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের গত ৯ জুলাই আদালতে সোপর্দ করা হয়। এ সময় আসামি আলা উদ্দিন ও রমজান আলী নিজেদের অপরাধ স্বীকার করে এবং ঘটনায় জড়িত অন্য সহযোগীদের নাম উল্লেখ করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দি প্রদান করেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ফিরে দেখা, গত ২০ মে রাতে বান্দরবান জেলার লামা উপজেলায় যাত্রী বেশে উঠে চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে একটি সিএনজি গাড়ি নিয়ে যায় ছিনতাইকারীরা।


উপজেলার গজালিয়া-বানিয়ারছড়া সড়কের বদরটিলা এলাকায় এই ঘটনা ঘটে। সিএনজি চালক নুরু আলম (৩০) লামা পৌরসভা এলাকার টিটি অ্যান্ড ডিসি এলাকার ছোট মিয়ার ছেলে

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com