1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 7:50 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১,আহত ১২

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, May 15, 2025

আফজাল হোসেন জয়:লামা (বান্দরবান) প্রতিনিধি।পার্বত্য জেলার বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পোলাও পাড়া সড়কে ব্রেক ফেল করে ধানে বোঝাই ট্রাক (টিএস) গাড়ি উল্টে দুর্ঘটনায় মংমেচিং মার্মা মমো (৩৫) নামে এক জন নিহত হয়েছে। ড্রাইভার সহ গুরুত্ব আহত হয়েছেন ১২ জন।


বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫ টায় ভাজা পাড়া থেকে পোলাও পাড়ায় ধান নিয়ে যাওয়ার পথে আলীর বাড়ির পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এলাকার পোলাও পাড়ার সাবেক কারবারি ক্যাচিং মার্মার ছেলে মংমেচিং মার্মা। অন্যান্য আহতরা হলেন, সোনাই ছড়ি মার্মা পাড়া মৃত চিং সাউ মার্মার ছেলে উখিং মং মার্মা (৩২), উসাপ্রু মার্মার ছেলে থোয়াই মং মার্মা (৩৫), মৃত আপ্রু মং মার্মার ছেলে এছেন মার্মা (৩৬), থোড়াই চিং মং মার্মার ছেলে থোয়াই উ (৩২)। অন্য আহতদের পরিচয় তৎক্ষনাৎ পাওয়া যায়নি। দুর্ঘটনায় এক জন নিহত ও কয়েকজন আহতের বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, বিষয়টি আমি জানার সাথে সাথে ফাইতং পুলিশের টিম ঘটনা স্থলে পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত পরে জানা যাবে।

স্থানীয়রা জানান, ভাজা পাড়া থেকে দিনে ধান নিয়ে পোলাও পাড়া যাওয়ার পথে আলির বাড়ির পাশের সড়ক নামক স্থানে ট্রাকটি উল্টে যায় ঘটনা স্থলে ট্রাকের হেলপার মংমেচিং মার্মা নিহত হন।

স্থানীয় সোনাই ছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আদম আলী বলেন, এই দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক বাঙ্গালী, পাহাড়ি সহ ১২জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে তাদের লোহাগড়া ও চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ট্রাকটি উল্টে পা ভেঙে এক জন নিহত হয়েছে। আরও ৪ জন পাহাড়ি গুরুত্ব আহত হয়ে মালুম ঘাট হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের অবস্থা আশঙ্কা জনক।

এবিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ট্রাকে করে ধান নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ গেছে। এ বিষয়ে অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com