1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 12:43 pm
সংবাদ শিরোনাম: :
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

লামায় আইনজীবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস :আবু কাউছার নামের এক যুবক আটক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, May 12, 2026

বান্দরবান প্রতিনিধি :বান্দরবানের লামায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির এক সদস্যের নামে কুরুচিপূর্ণ স্ট্যাটাস মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে মানহানি করার অভিযোগে আবু কাউছার (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আজ সকালে লামা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে ম্যাজিস্ট্রেট জামিন না মনজুর করে জেলে পাঠিয়ে দেন অভিযোগ সূত্রে আরো জানা যায়, বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ শওকত ওসমানের দায়ের করা ফৌজদারি অভিযোগের (সিআর মামলা) প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার আসামী আবু কাউছার লামা পৌরসভার ৫নং ওয়ার্ডের কলিঙ্গা বিল এলাকার আবুল কালামের ছেলে।

মামলার আরজি থেকে জানা যায়, একটি জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আইনজীবী শওকত ওসমান সার্ভেয়ারের মাধ্যমে প্রতিবেদন জমা দেন। এতে আসামী আবু কাউছার ক্ষিপ্ত হয়ে গত ২ মে তার ব্যক্তিগত ফেসবুক আইডি “Abu Kaucher” থেকে ওই আইনজীবীর ছবি ব্যবহার করে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেন। সেখানে তিনি আইনজীবীকে “হাঁদারাম” সম্বোধন করে ৫ লক্ষ টাকা আত্মসাৎসহ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অপবাদ দেন।

এমনকি স্ট্যাটাসের শেষে মামলা করার জন্য উসকানিও দেন।পরবর্তীতে ৪ মে বিকেলে লামা উপজেলা পরিষদের সামনে আসামীকে উক্ত পোস্টের কারণ জিজ্ঞাসা করলে তিনি আবারও আইনজীবীকে “১০ টাকার উকিল” বলে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে আইনজীবী শওকত ওসমান দণ্ডবিধির ৫০০ এবং ৫০৬ (২) ধারায় মানহানি ও হুমকির অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং সি আর ৯৮/২৬। মামলার পর আসামীকে আইনের আওতায় আনা হয়েছে।

ভুক্তভোগী আইনজীবী শওকত ওসমান জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এবং তার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এই মিথ্যা অপবাদের সুষ্ঠু বিচার পেতেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইনজীবীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে কারো মানহানি করা দণ্ডনীয় অপরাধ। এই আটকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটি বার্তা যাবে যে, ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার চালিয়ে কেউ পার পাবে না।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com