হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রশাসন সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ^ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রোয়াংছড়ি উপজেলায় নির্বাচিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের” উপজেলা সভার মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ডিসেম্বর ২৪) আয়োজিত সভায় মানবকন্ঠ পত্রিকায় উপজেলা প্রতিনিধি হ্লাছোহ্রী মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নের রোয়াংছড়ি বাজারে নিবাসী নির্বাচিত জয়িতা সফল জননী নারী হিসেবে শুভাপরি তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনা ও ক্রেস তুলেদেন। তাহার দুই কন্যা ও এক সন্তান বিগত ২০০০ সালে স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়া পর থেকে সামন্য ক্ষুদ্র ব্যবসী করে ছেলে মেয়েকে লেখা পড়া করেন। বর্তমানে বড় মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা, মেজো মেয়ে রোয়াংছড়ি উপজেলা কৃষি অধিদপ্তরে উপ সহকারি কৃষি কর্মকর্তা ও ছোট ছেলে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে রয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা সৌম্য চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক, ডাক্তার মো. শহিদুলআনয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রæচিং মারমা, খতিব মোহাম্মদ উল্লাহ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, এসআই শুভ্র, ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, বিশ^নাথ তঞ্চঙ্গ্যা, চনুমং মারমাসহ প্রমুখ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন