হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইংগা দানেশ পাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া মোম নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ১ নম্বর ওয়ার্ডের ছাইংগা দানেশ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া মোম গোসল করতে পুকুরে নামার পর হঠাৎ নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
আশঙ্কাজনক অবস্থায় সাদিয়াকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাদিয়া মোম বান্দরবান সদর উপজেলার কালাকাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াসের মেয়ে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোয়াংছড়ি থানার এসআই মোহাম্মদ লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন