1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 10:13 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, August 17, 2026

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা তহজিংডংয়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটি ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।


তহজিংডংয়ের উপজেলা সমন্বয়কারী মিন্টু মারমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।


সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সেবা সহজলভ্য করার বিষয়ে আলোচনা করা হয়। রোয়াংছড়ি উপজেলায় ০২ জন SAM শিশু এবং ৬১ জন MAM শিশুকে ফুড বাস্কেট সহায়তা করা হয়েছে। প্রাথমিকভাবে ৩০ পরিবারকে ল্যাট্রিন এবং ১৫ পরিবারকে দশ হাজার টাকা করে IGA সহায়তা প্রদান করা হবে।

বিশেষ করে স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ, সামাজিক সেবা ও যুব উন্নয়নসহ সংশ্লিষ্ট খাতে জনগণের সেবা গ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্দ দে, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অংশৈচিং মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুয়ইচিং মারমা, ৩৪৯ নম্বর বেক্ষ্যং মৌজার হেডম্যান হ্লামংপ্রু মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা এবং সূর্যহাসি ক্লিনিকের প্রকল্প ব্যবস্থাপক উমাপ্রু মারমা।


সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, গণমাধ্যমকর্মী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com