1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 8:00 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

রোড ক্র্যাশ প্রতিরোধে পুলিশের দক্ষতা বাড়াতে সিএমপিতে কর্মশালা অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, May 20, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক:রোড ক্র্যাশ প্রতিরোধে দক্ষতা বাড়াতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৭৬ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। দুই-দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে একটি ব্যাচকে ‘রোড ক্র্যাশের অন্যতম ঝুঁকি গতি’ ও দ্বিতীয় দিনে অন্য ব্যাচকে ‘রোড ক্র্যাশ তদন্ত’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।


ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) এর কার্যক্রমের অংশ হিসাবে জিআরএসপি ১৯ ও ২০ মে কর্মশালাটি পরিচালনা করে। কর্মশালায় পুলিশ কর্মকর্তারা রোড ক্র্যাশ প্রতিরোধে আইন প্রয়োগের ভূমিকা, ক্র্যাশের ক্ষেত্রে যানবাহনের উচ্চ গতির ভূমিকা, গতি নিয়ন্ত্রণের গুরুত্ব, গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি ও কৌশল এবং রাস্তার পাশের চেকপয়েন্টগুলির নিরাপদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে জানতে পারেন। এসময় তারা হাতেকলমে স্পিড ক্যামেরার ব্যবহারও শেখেন।


দ্বিতীয় দিনের কর্মশালায় তারা রোড ক্র্যাশের যথাযথ তদন্ত পদ্ধতি এবং তদন্ত থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে ক্র্যাশ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ সম্পর্কে জানতে পারেন। একইসাথে তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, ঘটনার চিত্র ধারণ, আলামত বিশ্লেষণ ইত্যাদি বিষয়ে সম্যক ধারণা লাভ করেন। জিআরএসপি’র এশিয়া-প্যাসিফিক ম্যানেজার ব্র্যাট হারম্যান ও সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজর ড্যানিস ওয়াটসন কর্মশালাটি পরিচালনা করেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, বিপিএম মহোদয়। কর্মশালায় তিনি যানবাহনের গতি ব্যবস্থাপনা বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। এসময় তিনি বলেন, ‘রোড ক্র্যাশের অন্যতম প্রধান কারণ যানবাহনের বেপরোয়া গতি। যানবাহনের গতিসীমা বাস্তবায়ন করতে না পারলে রোড ক্র্যাশ কমানো যাবে না।’ এজন্য বিআরটিএ’র জারি করা গতিসীমা নির্দেশিকা অনুসারে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের অনুরোধ জানান তিনি। কর্মশালায় প্রথম দিনে ৩৬ জন এবং দ্বিতীয় দিনে ৪০ জন ট্রাফিক সার্জেন্ট, উপ-পরিদর্শক, পুলিশ পরিদর্শক, সহকারী পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ ও কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com